1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ছাত্র অধিকার পরিষদের সম্পাদক নাজমুল, সভাপতি ইয়ামিন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

ছাত্র অধিকার পরিষদের সম্পাদক নাজমুল, সভাপতি ইয়ামিন

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৩ বার পঠিত
chatro odhikar porishod

বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ঢাকা কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান সাধারণ সম্পাদক এবং কোটা সংস্কার আন্দোলনের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী বিন ইয়ামিন মোল্লা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্র অধিকার পরিষদের দ্বিতীয় কাউন্সিলে সারা দেশ থেকে আসা সংগঠনের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও জেলা-মহানগরের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হলেন।

প্রধান নির্বাচন কমিশনার গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এর আগে ছাত্র অধিকার পরিষদের প্রতিনিধি সভায় সংগঠনের উপদেষ্টা ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে আধিপত্য বিস্তার, টেন্ডার, চাঁদাবাজি দখলদারির বিপরীতে ছাত্র অধিকার পরিষদ মেধা ও সৃজনশীলতা দিয়ে প্রগতিশীল ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত করেছে।

শিক্ষার্থীদের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও দেশপ্রেমের ভাষা তৈরি করেছে উল্লেখ করে বলেন, যে কারণে ১৮ সালে প্রতিষ্ঠিত হয়ে ৬ বছরের মাথায় ফ্যাসিবাদের পতনে সফল গণঅভ্যুত্থান ঘটেছে। ছাত্র অধিকার পরিষদ আগামীর ভবিষ্যৎ। ছাত্র অধিকার পরিষদের নেতারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে অগ্রভাগে নেতৃত্ব দেবে। ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের সে রকম আদর্শিক কর্মী হয়ে উঠতে হবে।

ছাত্র অধিকার পরিষদের উপদেষ্টা এবং গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, ছাত্র অধিকার পরিষদের নেতৃত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। এটাই রাষ্ট্র সংস্কারের অংশ।

ছাত্র রাজনীতির গুণগত মান আমাদের পরিবর্তন করতে হবে উল্লেখ করে বলেন, রাজনৈতিক সংস্কার ব্যতীত এই দেশের কোনো পরিবর্তন হবে না। সুতরাং দল ও সংগঠনের মধ্যে আমাদের গণতন্ত্রের চর্চা বাড়াতে হবে। আশা করি, রাষ্ট্র সংস্কারের রাজনীতির সঙ্গে সব দল ও সংগঠন নিজেদের মানিয়ে নিবে।

তিনি আরও বলেন, আমরা ছাত্র অধিকার পরিষদের নতুন নেতৃত্বকে বলব, জনগণের পাশে থাকুন। আপনারা ছাত্ররা আগামীর ভবিষ্যৎ। আপনারা সঠিক পথে থাকলে বাংলাদেশকে কেউ বিপথে নিতে পারবে না।

ছাত্র অধিকার পরিষদ, বৈষম্যবিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন, গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক,

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..