1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সংবাদ সম্মেলন পেছালেন বিএনপি নেতা ইশরাক - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

সংবাদ সম্মেলন পেছালেন বিএনপি নেতা ইশরাক

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৫৯ বার পঠিত
বিএনপি নেতা ইশরাক

নগর ভবন খুললেও থামেনি ইশরাকের আন্দোলনের ঢেউ!
অনলাইন ডেস্ক

নানাবিধ গুরুত্বপূর্ণ কারণে সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন করে আগামীকাল বুধবার (২৫ জুন) দুপুর ১২টায় তা আয়োজন করবেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

এর আগে, এই সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল মঙ্গলবার (২৪ জুন) বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে। তবে তা বাতিল করে নতুন সময় নির্ধারণ করেছে ইশরাকের মিডিয়া সেল। তারা জানিয়েছে, জরুরি এই ব্রিফিং এখন বুধবার দুপুরে অনুষ্ঠিত হবে।

সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চলমান অচলাবস্থা, নাগরিক সেবা স্থবিরতা এবং ঢাকাবাসীর ভোগান্তির প্রেক্ষাপটে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাম্প্রতিক বিভ্রান্তিকর ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ জানাতে এই সংবাদ সম্মেলন ডেকেছেন ইশরাক।

অন্যদিকে, দীর্ঘ একমাস বন্ধ থাকার পর অবশেষে সোমবার (২৩ জুন) খুলেছে নগর ভবনের মূল ফটক। সীমিত পরিসরে চালু হয়েছে সেবা কার্যক্রমও। যদিও ইশরাক অনুসারীদের অবস্থান কর্মসূচি এখনো চলছে। উল্লেখ্য, ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত নগর ভবনের সব নাগরিক সেবা ছিল বন্ধ। ফলে অসংখ্য সেবাপ্রার্থীকে ঘুরে ফিরে যেতে হয়।

উক্ত সময়ে ইশরাকপন্থি কর্মীরা নগর ভবনের প্রধান ফটক আটকে দিয়ে প্রতিটি বিভাগে তালা লাগিয়ে কার্যক্রম বন্ধ করে রাখেন। ঈদের বিরতির পর ১৫ জুন থেকে আবারো তারা অবস্থান শুরু করলে ভবনজুড়ে তালাবদ্ধ অবস্থা সৃষ্টি হয়। তবে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গতকাল খুলে দেওয়া হয়েছে প্রধান ফটক ও অন্যান্য বিভাগের তালা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..