1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুর দাবীতে ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচী পালন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুর দাবীতে ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচী পালন

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৯১ বার পঠিত
মানববন্ধন কর্মসূচী পালন

“চাঁপাইনবাবগঞ্জে ট্রেন চালুর দাবিতে ঐক্যবদ্ধ প্রতিবাদ!”
বেবিয়ারা খাতুন ,স্টাফ রিপোটার চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে স্থানীয় জনগণ ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুজন, সুশাসনের জন্য নাগরিক এর ব্যানারে। এই কর্মসূচির মাধ্যমে তারা রেল যোগাযোগের উন্নয়ন ও চাঁপাইনবাবগঞ্জ হতে আন্তঃনগর ট্রেন চালুর জোরালো দাবি জানান।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা রেললাইন অবরোধ করে এবং স্টেশন বা রেলপথে শান্তিপূর্ণ মানববন্ধন করেন। তাদের ৮ দফা দাবীর মধ্যে প্রধান দাবি হলো, চাঁপাইনবাবগঞ্জকে আন্তঃনগর রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত করা, যাতে ঢাকার সাথে সরাসরি ট্রেন যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। স্থানীয়রা অভিযোগ করেন যে, এ অঞ্চলের রেল থাকলেও আন্তঃনগর সেবা না থাকায় যাত্রীদের অসুবিধা পোহাতে হয়। তারা সরকার ও রেল মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

১৪ মে বুধবার সকাল সাড়ে ৯ টায় সুজন- সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে ও চাঁপাইনবাবগঞ্জ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ঘন্টাব্যাপী ট্রেন অবরোধ কর্মসূচীতে আবির এর সঞ্চালনায় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান আলোচক ও ট্রেন আন্দলোনের উদ্যোক্তা হিসেবে বক্তব্য দেন, মো. মনোয়ার হোসেন জুয়েল।

ট্রেন অবরোধ কর্মসূচীতে বক্তব্য দেন, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খাঁন সিনহা, রবিউল ইসলাম রবি, জামায়াতের আমীর গোলাম রব্বানী, আব্দুল আলিম, পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ধনজয় চ্যাটারজী, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের আহবায়ক আব্দুর রাহিম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ৮ দফা দাবি তুলে ধরে বক্তব্য দেন।

সুজন- সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সভাপতি মো. জমশেদ আলী স্বাগত বক্তব্য দেন। ট্রেন অবরোধ কর্মসূচীতে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধনের প্রধান আলোচনা ও ট্রেন আন্দোলনের উদ্যোক্তা মনোয়ার হোসেন জুয়েল বলেন ৮ দফা দাবীর মধ্যে নুন্যতম দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকার কথা ব্যক্ত করেন তিনি। রেলস্টেশন মাস্টার মো. ওবায়দুল হক এর রেল কর্তৃপক্ষেরর সাথে কথা বলে আন্দোলন কারীদের আস্বস্ত করেন। স্টেশন মাস্টার ওবায়দুল হক এর আশ্বাসের ফলে ট্রেন অবরোধ কর্মসূচী তুলে নেন আন্দোলন কারীরা।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, চেম্বারের পরিচালক ও সুজন- পৌরকমিটির সহ সভাপতি শহিদুল ইসলাম, সুজনের জেলা সহ- সভাপতি মো. মাসিদুর রহমান, সুজনের জেলা প্রচার সম্পাদক মুনিরুল ইসলাম মুনির, সুজনের সদর উপজেলা সভাপতি নুরে আলম সিদ্দিকী আসাদ, সাধারণ সম্পাদক জারিফ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম হোসেন সহ জেলার সর্বস্তরের জনগণ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..