1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রায়হানকে কুপিয়ে হত্যা: ১৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

কালিহাতীতে আলোচিত সলিট হত্যা মামলার আসামি রায়হানকে কুপিয়ে হত্যা: ১৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৭ মে, ২০২৫
  • ৫৪৪ বার পঠিত
সলিট হত্যা মামলা

১৪ ঘণ্টায় ধরা পড়লো আলোচিত হত্যাকাণ্ডের প্রধান আসামি!

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে আলোচিত সলিট হত্যা মামলার প্রধান আসামি রায়হান (৩৫)–কে কুপিয়ে হত্যার ঘটনায় মাত্র ১৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি ইব্রাহীম (৩৫)–কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ মে) দুপুরে তথ্যপ্রযুক্তির সহায়তায় টাঙ্গাইলের বাসাইল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইব্রাহীম উপজেলার রামদিয়া গ্রামের আয়নাল হকের ছেলে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, “রায়হান হত্যা মামলার পরপরই জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় অভিযান শুরু হয়। ১৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহীম রায়হানকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।”

তিনি আরও বলেন, “এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

এর আগে, ৪ মে (রবিবার) দিবাগতরাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বল্লা ইউনিয়নের কুকরাইল গ্রামে রায়হান নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন সোমবার (৫ মে) সকালে পুলিশ স্থানীয় একটি পুকুর থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

নিহত রায়হান উপজেলার রামপুর এলাকার বাসিন্দা এবং আলোচিত সলিট হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি নিয়মিত মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

রায়হানের বাবা বাদল মিয়া কালিহাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ইব্রাহীমকে প্রধান আসামি করা হয়। এছাড়া জনি, রুবেলসহ আরও অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..