1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল এক তরুণ চিকিৎসকের - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

বরিশালের গৌরনদীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল এক তরুণ চিকিৎসকের

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৮৪ বার পঠিত
সংঘর্ষে প্রাণ গেল

রোগী দেখে ফিরছিলেন, ফিরলেন নিথর দেহ হয়ে!
অনলাইন ডেস্ক,

বরিশালের গৌরনদীতে পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন শরিফুজ্জামান মাহিন নামের এক তরুণ চিকিৎসক। রোববার (৪ মে) সকালে গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মাহিন গৌরনদী পৌরসভার আশোকাঠী এলাকার বাসিন্দা ও সৈয়দ শাহ আলমের পুত্র। তিনি মুগদা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা সেবা দিতেন। সেই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মুগদা মেডিক্যাল কলেজ শাখার সাবেক সভাপতি হিসেবেও পরিচিত ছিলেন।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, শনিবার দুপুরে ভুরঘাটার একটি ক্লিনিকে রোগী দেখার পর মোটরসাইকেলে নিজ বাড়ির পথে ফিরছিলেন মাহিন। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মারাত্মকভাবে আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, পরে শেরেবাংলা মেডিক্যালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে ভোররাতে তার মৃত্যু হয়।

গণমাধ্যমকে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে পিকআপভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতের পরিবার চাইলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..