বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
ঈদের বাজারে নাগালের বাইরে সয়াবিন! মিলমালিকদের হঠাৎ দামে আগুন” 🔥
অবশেষে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়ালেন মিলমালিকেরা! এতে করে বোতলজাত এক লিটার সয়াবিন এখন কিনতে হবে ১৮৯ টাকায়, যেখানে আগে ছিল ১৭৫ টাকা।
রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এই নতুন দর ঘোষণা করা হয়। বলা হয়েছে, এই দাম আজ থেকেই কার্যকর।
ঘোষণা অনুযায়ী, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন এখন ৯২২ টাকা, আগে ছিল ৮৫২ টাকা। শুধু বোতল নয়, খোলা সয়াবিন ও পাম তেলও ছাড় পেল না—নতুন দাম ১৬৯ টাকা, আগে ছিল ১৫৭ টাকা।
জানা গেছে, ঈদের আগে ২৭ মার্চ মিলমালিকেরা বোতলজাত সয়াবিনে ১৮ টাকা ও খোলা তেলে ১৩ টাকা বৃদ্ধির প্রস্তাব দিয়েছিলেন। কর-সুবিধা ১ এপ্রিল শেষ হওয়ার পর তারা বাণিজ্য মন্ত্রণালয় ও ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে নতুন দরের প্রস্তাব দেয়।
গতবার ৯ ডিসেম্বর বাড়ানো হয়েছিল দাম—তখন লিটারপ্রতি নির্ধারণ করা হয়েছিল ১৭৫ টাকা।
অবাক করা বিষয় হলো, ভোজ্যতেলে শুল্ক-কর রেয়াত বাড়ানোর সুপারিশ আগেই করেছিল ট্যারিফ কমিশন। কিন্তু এনবিআর এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। ফলে দাম বাড়ার ধাক্কা সরাসরি পড়ছে ভোক্তার ঘাড়ে!