1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ফরিদপুর শহর জুড়ে বিক্ষোভ মিছিল-সমাবেশ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

ফিলিস্তিনের গাজায় চলমান হামলার ও গণহত্যার প্রতিবাদে ফরিদপুর শহর জুড়ে বিক্ষোভ মিছিল-সমাবেশ

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৯৪ বার পঠিত
ফরিদপুর শহর

ইসরায়েলের বর্বর হামলার বিরুদ্ধে ফরিদপুর জেলায় আকাশ কাঁপানো প্রতিবাদ-বিক্ষোভ!

শাওন সরদার, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফিলিস্তিনের গাজায় চলমান হামলা ও গণহত্যার প্রতিবাদে ফরিদপুর জেলার সকল উপজেলায় বিক্ষোভ মিছিল-ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১০ টার পর থেকে শুরু করে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় পৃথক পৃথক ভাবে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা প্রধান সড়ক গুলোতে প্রদক্ষিণ করে।পরে
শহরের গুরুত্বপূর্ণ স্থানে এসে বিক্ষোভ সমাবেশ হয়।
এতে ইমাম-ওলামা, মসজিদের মুসল্লিসহ সাধারণ জনগণ এবং বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

এসময় তারা নারায়ে তাকবির, আল্লাহু আকবর, তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন, ফিলিস্তিনে হামলা কেনো, জাতিসংঘ জবাদ দে-ইত্যাদি স্লোগানে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে।

সকল পর্যায়ের সমাবেশ থেকে ফরিদপুর সদর, আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী, সালথা, নগরকান্দা, চরভদ্রাসন, ভাঙ্গা,ও সদরপুরের বিক্ষোভকারীরা ইসরায়েলের সব পণ্য বয়কটের ঘোষণা দেন।
গত রোববারের (৬ মার্চ) নিহতের সংখ্যাসহ গত অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ভূখণ্ডটিতে প্রাণহানি প্রায় ৫০ হাজার ৭০০ জনে পৌঁছে গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলায় কমপক্ষে ৫০ হাজার ৬৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৩৩৮ জন। তবে সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..