বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
আটরা পুলিশ ফাঁড়ির সাহসী অভিযানে গাঁজাসহ আটক আসাদুল!
মামুন মোল্লা খুলনা জেলা প্রতিনিধি
খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানাধীন আটরা পুলিশ ফাঁড়ীর এসআই অয়ন তীর্থ পাইক ও তাঁর সংগীয় ফোর্স ২৯ শে মার্চ রাত সাড়ে ১১টায় বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেন। খানজাহান আলী থানার আফিলগেট পুলিশ চেকপোস্টের সামনে খুলনা-যশোর মহাসড়কের পূর্ব পাশে সন্দেহভাজন এক ব্যক্তিকে থামান। তল্লাশিতে পটুয়াখালীর কলাপাড়া থানার জাহাঙ্গীর হাওলাদারের পুত্র মোঃ আসাদুল হাওলাদারকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে বাদীর এজাহারের ভিত্তিতে খানজাহান আলী থানায় মামলা নং-১২ রুজু করা হয়। থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন জানান, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯ (ক) ধারায় মামলা দায়ের হয়েছে।