বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
“ঈদের খুশিতে মেহনতী মানুষের পাশে ‘সেবা সংস্কৃতিতে আমরা’—আলো ছড়ালো মানবতার!”
সানাউল্লাহ (সুমন) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
শিবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা সংস্কৃতিতে আমরা’-এর উদ্যোগে মেহনতী মানুষের মাঝে ঈদ উপহার, নগদ অর্থ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বিকেল ৫টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু মহারিপ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও সংবাদকর্মী মোহাঃ শরিফুল ইসলাম শিমুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলমগীর হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাঃ হারুন অর রশিদ, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক ফরহাদ আলী, সাবেক সভাপতি মামুনার রশিদ, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক আলামিন আলী, সিনিয়র সাংবাদিক মমিনুল ইসলাম বাবু, সফিকুল ইসলাম, একেএস রোকনসহ উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, নারী উদ্যোক্তারা ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা।
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ আয়োজন প্রশংসিত হয়েছে সর্বমহলে।