1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
একুশের প্রথম প্রহরে শ্রদ্ধার অর্ঘ্যে ভাসলো জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

একুশের প্রথম প্রহরে শ্রদ্ধার অর্ঘ্যে ভাসলো জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনার

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪০ বার পঠিত
জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনার

জাহিদ হাসান, জামালপুর জেলা প্রতিনিধি।

একুশের প্রথম প্রহর, রাত ১২টা ১ মিনিট—এক অমোঘ মুহূর্ত, যখন পুরো জামালপুর নতজানু হয়ে শ্রদ্ধা জানায় ভাষা শহীদদের। কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয় হাজারো মানুষ, চোখে শ্রদ্ধা আর অন্তরে গভীর কৃতজ্ঞতা।

প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করেন জামালপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। এরপর একে একে শহীদ মিনারে ফুল হাতে হাজির হন জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরাও ছিলেন সম্মিলিত শ্রদ্ধার মিছিলে।

শহীদ মিনারের চারপাশ তখন জনতার ঢলে মুখরিত—নিঃশব্দে ফুটে উঠছিল ভাষা আন্দোলনের চেতনা। আবেগ আর ভালোবাসার এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হয় জামালপুরের আকাশ-বাতাস।

২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস—এই দিনটি বাঙালির আত্মপরিচয়ের প্রতীক। শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জামালপুরবাসী আবারও প্রতিজ্ঞা করল, মাতৃভাষার মর্যাদা রক্ষায় থাকবে সদা সচেতন, থাকবে অটুট একতার বন্ধনে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..