1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গণমাধ্যম কর্মীদের সঙ্গে খাগড়াছড়ি পুলিশ সুপারের খোলামেলা মতবিনিময় সভা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

গণমাধ্যম কর্মীদের সঙ্গে খাগড়াছড়ি পুলিশ সুপারের খোলামেলা মতবিনিময় সভা

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০১ বার পঠিত
গণমাধ্যম কর্মীদের সঙ্গে খাগড়াছড়ি পুলিশ সুপারের খোলামেলা মতবিনিময় সভা
this is a collected or created picture for Janatar Jagoron news.

মোহাম্মদ কেফায়েত উল্লাহ
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। আজ দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা পুলিশ অফিসার্স মেস সম্মেলন কক্ষে জেলার আইন-শৃঙ্খলা বিষয়ক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল জানান, পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলার উন্নয়নে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সাধারণ মানুষ ও পর্যটকরা যেন নির্ভয়ে-নির্বিঘ্নে চলাফেরা করতে পারে এ বিষয়ে পুলিশ সদস্যরা সদা সতর্ক দৃষ্টি রাখছেন। তদুপরি, কোন বিষয়ে সমস্যা হলে ফোনে অবহিত করলে, আমি সমাধান করার চেষ্টা করবো। এ সময় গণমাধ্যম কর্মীরা জেলাজুড়ে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ বিল্লাল হোসেন।

মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুছ, সাধারণ সম্পাদক নিপু আহমেদসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা এবং নয় উপজেলার অফিসার ইনচার্জগণ (ওসি) উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..