1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কুষ্টিয়ায় ট্রাক উল্টে চালক-হেলপারের মৃত্যু - Janatar Jagoron

কুষ্টিয়ায় ট্রাক উল্টে চালক-হেলপারের মৃত্যু

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২১ বার পঠিত
কুষ্টিয়ায় ট্রাক দুর্ঘটনা

কুষ্টিয়ার বাইপাস এলাকায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। রোববার সকাল প্রায় ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে গণমাধ্যম।

নিহতদের মধ্যে ট্রাকচালক আনিস (৩৫) ফরিদপুর জেলার বাসিন্দা এবং হেলপার রতন (৩৫) কুষ্টিয়া শহরের মিনাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলি জানান, সোনা মসজিদ এলাকা থেকে পাথরবোঝাই করে ট্রাকটি খুলনার উদ্দেশে রওনা হয়েছিল। পথে কুষ্টিয়া বাইপাস এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশেই উল্টে যায়। দুর্ঘটনার পরপরই ট্রাকে আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। উদ্ধার অভিযান চলাকালে ট্রাকচালক আনিসের মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, দুর্ঘটনার সময় হেলপার রতন ট্রাকের পাথরের নিচে চাপা পড়েন। পরে উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

দুর্ঘটনার কারণ এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..