1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কালিয়াকৈরে পানি পানে অসুস্থ শতাধিক শ্রমিক - Janatar Jagoron

কালিয়াকৈরে পানি পানে অসুস্থ শতাধিক শ্রমিক

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২৮ বার পঠিত
কালিয়াকৈর শ্রমিক অসুস্থ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি তৈরি পোশাক কারখানায় সরবরাহ করা পানি পান করার পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল প্রায় ১০টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিক ও কারখানা সূত্রে জানা যায়, সকালে কর্মস্থলে যোগ দেওয়ার পর শ্রমিকরা কারখানার সরবরাহকৃত পানি পান করেন। কিছু সময়ের মধ্যেই অনেকের মধ্যে বমি, পেটব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা এবং শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। অসুস্থ শ্রমিকের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় কারখানায় আতঙ্কের সৃষ্টি হয়। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠায়।

অসুস্থ কয়েকজন শ্রমিকের দাবি, কারখানার পানিতে দুর্গন্ধ ছিল। পানি পান করার অল্প সময়ের মধ্যেই তারা শারীরিকভাবে অসুস্থ অনুভব করেন। পরে একে একে শতাধিক শ্রমিক একই ধরনের সমস্যায় আক্রান্ত হন।

কারখানার এজিএম (প্রশাসন) আতিকুল ইসলাম জানান, শ্রমিকদের অসুস্থ হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, টানা বৃষ্টির কারণে আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। এতে পানির নিচে তলিয়ে যাওয়া কলের পানি পান করায় শ্রমিকরা অসুস্থ হয়ে থাকতে পারেন। তবে কারখানার পানির সরবরাহ ব্যবস্থায় কোনো ত্রুটি পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, তার হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ৪০ থেকে ৫০ জন শ্রমিক অসুস্থ হয়েছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পানি পান করে কয়েকজন শ্রমিক অসুস্থ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অসুস্থদের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে এবং চিকিৎসকদের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কেউ শঙ্কাজনক অবস্থায় নেই।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..