1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
স্লোগান দেওয়ার অভিযোগে শ্রীমঙ্গলে যুবক আটক - Janatar Jagoron

স্লোগান দেওয়ার অভিযোগে শ্রীমঙ্গলে যুবক আটক

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২৬ বার পঠিত
শ্রীমঙ্গলে যুবক আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশ থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা প্রায় ৬টার দিকে শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন মিনি স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি সোহেল রানা (৩০)। তিনি উপজেলার মতিগঞ্জ এলাকার মৃত ফয়জুর রহমানের ছেলে। স্থানীয়দের দাবি, তিনি মাদকাসক্ত এবং মানসিকভাবে অসুস্থ।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলে প্রস্তুতির কাজ চলছিল। এ সময় মিনি স্টেডিয়াম এলাকায় অবস্থান করে সোহেল রানা হঠাৎ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শুরু করেন। এতে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে কিছু লোক তাকে মারধর করলে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) হারুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সোহেল রানা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তিনি মাঠসংলগ্ন এলাকায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন। পরে স্থানীয়দের হাতে মারধরের শিকার হলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি থানায় রয়েছেন।

এ বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, আটক ব্যক্তি মাদকাসক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার পরনে থাকা টি-শার্টে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি ছিল। তাকে দেখে মানসিক ভারসাম্যহীন বলেই মনে হয়েছে। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে এবং পরদিন তাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..