1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শাহজালাল বিমানবন্দরে আগুনের কারণে স্থগিত ফ্লাইট চলাচল - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

শাহজালাল বিমানবন্দরে আগুনের কারণে স্থগিত ফ্লাইট চলাচল

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৪৩ বার পঠিত
তীব্র আগুনে ঢাকা ফ্লাইট ঘুরল চট্টগ্রাম-কলকাতায়

অনলাইন ডেস্ক ,

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুনের তীব্রতা ক্রমেই বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ঢাকামুখী একাধিক ফ্লাইট বিকল্প রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি বিমান চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ করেছে। অন্যদিকে ঢাকায় ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা আন্তর্জাতিক ফ্লাইটগুলো ট্যাক্সিওয়েতে আটকে আছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে শাহজালাল বিমানবন্দর সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি–১৬৩ ও মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই–১১১৬ ফ্লাইট ট্যাক্সিওয়েতে অপেক্ষমাণ রয়েছে। ব্যাংকক থেকে আসা ইউএস-বাংলার ফ্লাইটটি অবতরণ করেছে চট্টগ্রামে, আর দিল্লি থেকে আসা ইন্ডিগোর বিমানটি নেমেছে কলকাতায়।

শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইটও নিরাপত্তার কারণে চট্টগ্রামে অবতরণ করেছে। এদিকে হংকং থেকে ঢাকামুখী ক্যাথে প্যাসিফিকের বিমানটি আকাশে চক্কর দিচ্ছে, আগুনের অবস্থা পর্যবেক্ষণ করে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ছাড়া বিমান বাংলাদেশের সৈয়দপুর–ঢাকা ফ্লাইট এবং ইউএস–বাংলার চট্টগ্রাম–ঢাকা ফ্লাইট দুটিই ঢাকায় অবতরণ না করে ফের চট্টগ্রামে ফিরে গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর আড়াইটার পর থেকেই আগুন নিয়ন্ত্রণে ফায়ার ইউনিটগুলো কাজ করছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..