বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক, চেয়ারপার্সন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।
বৈঠকে আন্তর্জাতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সূত্র জানায়, রাষ্ট্রদূত লোটজ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার বিষয়ে বিস্তারিত ধারণা নেন। এই বৈঠক দুই দেশের মধ্যকার কূটনৈতিক সংলাপকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।