1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইশরাকের মেয়র পদ নিয়ে শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মূলতবি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

ইশরাকের মেয়র পদ নিয়ে শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মূলতবি

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৪০ বার পঠিত
ইশরাকের মেয়র পদ

মেয়র চেয়ারে কে বসবেন? সিদ্ধান্ত কাল আদালতের!
অনলাইন ডেস্ক

বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদ সংক্রান্ত লিভ টু আপিলের শুনানি আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।

বুধবার (২৮ মে) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের ৬ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

এর একদিন আগে, মঙ্গলবার (২৭ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই শুনানির তারিখ নির্ধারণ করেন।

গত ২২ মে হাইকোর্ট এক ঝটিকা আদেশে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে দেওয়া নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দেন। সেই দিনই পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ পায়। এর বিরুদ্ধে ২৫ মে লিভ টু আপিল করে উচ্চ আদালতের দ্বারস্থ হন রিটকারী।

জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন গণমাধ্যমকে বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এবং নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও গেজেট স্থগিত চেয়ে করা লিভ টু আপিলটি বুধবার নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারিত হয়েছে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইট ঘেঁটে জানা যায়, ‘মো. মামুনুর রশিদ বনাম বাংলাদেশ সরকার ও অন্যান্য’ শিরোনামে মামলা হিসেবে লিভ টু আপিলটি আগামীকালের কার্যতালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন এবং ২ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ফলাফলের গেজেট প্রকাশ করে। এরপর ৩ মার্চ ফলাফলে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে আদালতে মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।

দীর্ঘ তিন বছরের আইনি লড়াইয়ের পর, চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল চমকপ্রদ রায়ে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। তবে হাইকোর্টে সেই রায় ও গেজেট চ্যালেঞ্জ করে করা রিট খারিজ হয়ে যাওয়ার পর আপিল বিভাগে এখন সেই সিদ্ধান্তের ভাগ্য ঝুলে আছে।











পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..