1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বিশ্বের শীর্ষ ১০ ধনী দেশ: কারা রয়েছে সম্পদের শীর্ষে? - Janatar Jagoron

বিশ্বের শীর্ষ ১০ ধনী দেশ: কারা রয়েছে সম্পদের শীর্ষে?

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৪৪৬ বার পঠিত
বিশ্বের শীর্ষ ১০ ধনী দেশ

বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে শীর্ষে কারা? ফোর্বস ইন্ডিয়া প্রকাশ করেছে মাথাপিছু জিডিপির (পিপিপি) ভিত্তিতে বিশ্বের শীর্ষ ১০ ধনী দেশের তালিকা।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) অনুযায়ী, চলতি অক্টোবর মাসের তথ্য অনুসারে মাথাপিছু জিডিপি (পিপিপি) অনুযায়ী বিশ্বের শীর্ষ ১০ ধনী দেশের তালিকা দেখে নিতে পারেন —

১. লুক্সেমবার্গ

ইউরোপের অন্যতম সমৃদ্ধ দেশ লুক্সেমবার্গ। দেশটির মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ৪৩ হাজার ৭৪০ মার্কিন ডলার, যা বিশ্বের সর্বোচ্চ।

২. ম্যাকাও

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাও তার বিশাল আয়ের জন্য পরিচিত। এর মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ৩৪ হাজার ১৪০ মার্কিন ডলার।

৩. আয়ারল্যান্ড

ইউরোপীয় দেশ আয়ারল্যান্ড তার অর্থনৈতিক শক্তির কারণে পরিচিত। এখানে মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ৩৩ হাজার ৯০০ মার্কিন ডলার।

৪. সিঙ্গাপুর

এশিয়ার প্রগতিশীল দেশ সিঙ্গাপুর। এর মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ৩৩ হাজার ৭৪০ মার্কিন ডলার।

৫. কাতার

প্রাকৃতিক সম্পদের জন্য বিখ্যাত এশিয়ার দেশ কাতার। এখানে মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ১২ হাজার ২৮০ মার্কিন ডলার।

৬. সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত এশিয়ার অন্যতম ধনী দেশ। এর মাথাপিছু জিডিপি (পিপিপি) ৯৬ হাজার ৮৫০ মার্কিন ডলার।

৭. সুইজারল্যান্ড

ইউরোপের ধনী দেশ সুইজারল্যান্ড। দেশটির মাথাপিছু জিডিপি (পিপিপি) ৯১ হাজার ৯৩০ মার্কিন ডলার।

৮. সান মারিনো

ইউরোপের ছোট দেশ সান মারিনো। এর মাথাপিছু জিডিপি (পিপিপি) ৮৬ হাজার ৯৯০ মার্কিন ডলার।

৯. যুক্তরাষ্ট্র

উত্তর আমেরিকার অর্থনৈতিক পরাশক্তি যুক্তরাষ্ট্র। মাথাপিছু জিডিপি (পিপিপি) ৮৫ হাজার ৩৭০ মার্কিন ডলার।

১০. নরওয়ে

উন্নত জীবনযাত্রার জন্য পরিচিত ইউরোপের দেশ নরওয়ে। এখানে মাথাপিছু জিডিপি (পিপিপি) ৮২ হাজার ৮৩০ মার্কিন ডলার।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..