1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
লোলতাই বিল সংস্কার ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

লোলতাই বিল সংস্কার ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৮৯ বার পঠিত
লোলতাই বিল সংস্কার

লোলতাইয়ের মানুষের আশা, বিল সংস্কার ও উন্নয়নের দাবি জোরালো!
ঠাকুরগাঁও প্রতিনিধি

রাণীশংকৈল নন্দুয়ার ইউনিয়নের জওগাঁ গোরকই- লোলতাই বিলের সামনে গোরকই- লোলতাই বিল সংস্কার ও বিলের পাড়ে পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে গোরকই- লোলতাই বিল সংস্কারের গঠিত কমিটি ও এলাকাবাসী।


এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মেহেদি হাসান শুভ, নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, এসএমই কৃষক আলমগির হোসেন ও কৃষক নুর মোহাম্মদ প্রধান।


বক্তারা বলেন, উপজেলার নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও লোলতই ব্রিজ থেকে গাজিরহাট ভন্ডগ্রাম ব্রিজ পর্যন্ত বিস্তীর্ণ ৫ কিলোমিটার একটি বিল। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ২০১৯-২০২০ অর্থ বছরে বৃহত্তর বগুড়া ও দিনাজপুর জেলা ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় লোলতোই খাল খনন করেন। এতে করে বিলের পানি খালের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় কৃষকরা বছরে আমন, বোরো ধান ও সরিষা সহ বিভিন্ন ফসল চাষাবাদ করতে পারছিলেন। কিন্তু খালের উপরে ব্যবহৃত রাস্তা পাকা না হওয়ায় মাটি পুনরায় খালে পড়ে যাওয়ায় খালটি বন্ধ হয়ে যাচ্ছে এবং পুনরায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় কৃষকরা চাষাবাদে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। খালটি পুনরায় খনন ও বিল পাড়ের ব্যবহৃত ধ্বসে যাওয়া রাস্তাটি পুনঃসংস্কার ও নতুন পাকা রাস্তা নির্মাণের জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ জানান।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..