1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাল ইরান - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাল ইরান

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২০৬ বার পঠিত
ইরান

আলোচনার টেবিলে শান্তি, পেছনে নিষেধাজ্ঞার ঝড়!
অনলাইন ডেস্ক

চলমান পারমাণবিক আলোচনার মাঝপথে হঠাৎ করেই যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে, যার ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। তেহরান ওয়াশিংটনের এই দ্বিচারিতামূলক অবস্থানকে তীব্র ভাষায় আক্রমণ করেছে।

সোমবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তারা তিনজন ইরানি নাগরিক এবং ফুয়া পার্স প্রসপেক্টিভ টেকনোলজিস্ট নামের একটি প্রযুক্তি কোম্পানিকে নিষিদ্ধ করেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই ব্যক্তি ও প্রতিষ্ঠান পারমাণবিক অস্ত্রের উন্নয়নে গবেষণার সঙ্গে সরাসরি যুক্ত।

ওয়াশিংটনের কর্মকর্তারা জানিয়েছেন, নিষিদ্ধ তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে এবং তাদের সঙ্গে যেকোনো ধরণের বাণিজ্যিক সম্পর্ক অবৈধ ঘোষণা করা হয়েছে।

এই নিষেধাজ্ঞা এসেছে এমন এক সময়ে, যখন ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি নিয়ে একটি নতুন চুক্তি স্বাক্ষর এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে চতুর্থ দফা পরোক্ষ আলোচনায় বসেছিল। আলোচনার একদিন পরেই এমন পদক্ষেপে হতবাক তেহরান।

ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনার ধারাবাহিকতায় উভয় পক্ষ নীতিগতভাবে রাজি হলেও, পরবর্তী বৈঠকের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত-রাভানচি বলেন, ওয়াশিংটনের আচরণ পরস্পরবিরোধী এবং আস্থাহীন।

তখত-রাভানচি আরও বলেন, “আমেরিকান কর্মকর্তাদের কথায় কখনো হুমকি, কখনো শান্তির বার্তা—এভাবে বিশ্বাস স্থাপন করা অসম্ভব। বরং এই অবস্থান আরও অবিশ্বাস ও সংশয় তৈরি করছে।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..