1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
যুদ্ধকালীন নেতৃত্বে যেভাবে সফল হলেন আয়াতুল্লাহ খামেনি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

যুদ্ধকালীন নেতৃত্বে যেভাবে সফল হলেন আয়াতুল্লাহ খামেনি

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৪৪ বার পঠিত
যুদ্ধকালীন নেতৃত্বে যেভাবে সফল হলেন

খামেনির নেতৃত্বে সংকট জয়, ইরানের নতুন প্রতিরক্ষা কাহিনী!
অনলাইন ডেস্ক

সাম্প্রতিক ইসরায়েল-ইরান সংঘাত সময় ও ভৌগোলিক দিক দিয়ে দীর্ঘ বা বিস্তৃত না হলেও, ইরানের জন্য এটি ছিল এক গুরুত্বপূর্ণ অগ্নিপরীক্ষা। ইসলামিক প্রজাতন্ত্রের জন্য যুদ্ধকালীন নেতৃত্বের দক্ষতা যাচাইয়ের একটি বাস্তব মঞ্চ হিসেবে দাঁড়ায় এই সংঘাত। এই কঠিন পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বিচক্ষণ নেতৃত্ব, দ্রুত সিদ্ধান্ত এবং সাহসী পদক্ষেপের মাধ্যমে দেশকে রক্ষা করেই থেমে থাকেননি, বরং বিজয়ের পথে পরিচালিত করেছেন।

১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনা ও সামরিক ঘাঁটিতে আগ্রাসন চালায়। এর মধ্যে ছিল পরমাণু স্থাপনা, চিকিৎসাকেন্দ্র ও তেহরানের এভিন কারাগার। হামলায় শীর্ষ সেনা কর্মকর্তা এবং সাধারণ নাগরিক নিহত হন। হামলার পরই খামেনি ঘোষণা দেন, ‘জাতীয় নিরাপত্তার ওপর যে কোনো আঘাতের কঠোর ও অনুশোচনাজনক জবাব দেওয়া হবে।’

এই পরিস্থিতিতে তার নেতৃত্ব কীভাবে সংকটকে সুশৃঙ্খল প্রতিরোধে রূপান্তর করলো, সেটিই ছিল যুদ্ধের মূল পাঠ।

দ্রুত পুনর্গঠন ও পাল্টা আক্রমণ

শুরুতেই শীর্ষ সেনা কর্মকর্তাদের শহীদ হওয়ায় ইরানের সামরিক চেইন অব কমান্ড ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়। কিন্তু খামেনি দ্রুত বিকল্প কমান্ড গঠন করে, নতুন কমান্ডারদের নিয়োগ দেন এবং সরাসরি নির্দেশনা প্রদান করেন।

কয়েক ঘণ্টার মধ্যেই ইরানি বাহিনী সংগঠিত হয়ে তেলআবিবের সামরিক ঘাঁটি, অস্ত্রাগার ও বিমান প্রতিরক্ষা স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সফল পাল্টা জবাবের পেছনে ছিল পূর্বের মহড়া ও বিকল্প কমান্ড সেন্টারের প্রশিক্ষণ এবং খামেনির সরাসরি নেতৃত্ব।

ফলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বিকেন্দ্রিক বাস্তবায়নের সমন্বয়ে ইরান কার্যকর প্রতিরোধ গড়ে তোলে।

জনমত পরিচালনায় সরাসরি নেতৃত্ব

সাধারণত যুদ্ধকালীন সময়ে শীর্ষ নেতা পর্দার আড়ালে থাকেন। কিন্তু খামেনি সর্বসমক্ষে তিনবার জনমতকে মুখ্য করে ভাষণ দেন। প্রথম ভাষণে তিনি তেলআবিবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সময় সামরিক ও রাজনৈতিক বার্তা দেন।

দ্বিতীয় ভাষণে তিনি জনগণকে শান্ত ও দৃঢ় থাকার আহ্বান জানিয়ে নেতৃত্বের স্থিতিশীলতা নিশ্চিত করেন। তৃতীয় ভাষণে যুদ্ধবিরতির নামে আত্মসমর্পণ প্রত্যাখ্যান করে বিদেশি প্রচারণার বিরুদ্ধে শক্ত বার্তা দেন।

এই ধারাবাহিক বার্তাগুলো জনমনে আস্থা বাড়ায়, গুজব ও শত্রুপক্ষের তথ্যযুদ্ধ ব্যর্থ করে, ইরানিদের ঐক্য ও মনোবল দৃঢ় করে।

আঞ্চলিক ও বৈশ্বিক স্বীকৃতি বৃদ্ধি

ইরানের এই সফল প্রতিরোধ এবং খামেনির নেতৃত্ব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসিত হয়েছে। আল জাজিরা, দ্য গার্ডিয়ানসহ বিভিন্ন গণমাধ্যমে ইরানের সীমিত ক্ষয়ক্ষতির মধ্যে ইসরায়েলকে পিছু হটাতে বাধ্য করার খবর এসেছে। সামাজিক মাধ্যমে খামেনির জনপ্রিয়তা বেড়ে বিশ্ব জনমতের বড় অংশে সমর্থন ও সহানুভূতি তৈরি হয়েছে।

গুজব প্রতিরোধে দৃঢ় প্রতীক

যুদ্ধ পরেই পশ্চিমা মিডিয়া খামেনির হত্যার গুজব ছড়ায়। কিন্তু মহররম শোক অনুষ্ঠানে তার সরব উপস্থিতি এসব অপপ্রচারকে ঠেকায়। বক্তব্য না দিলেও উপস্থিতির মাধ্যমে তিনি প্রমাণ করেন, ইরানের নেতৃত্ব অটুট এবং দেশ নিরাপদ।

উপসংহার : নেতৃত্বই ছিল প্রতিরক্ষার মূল অস্ত্র

সাম্প্রতিক যুদ্ধ প্রমাণ করেছে, আয়াতুল্লাহ খামেনির নেতৃত্ব সামরিক, কৌশলগত, মনস্তাত্ত্বিক ও জনমত নিয়ন্ত্রণের প্রতিটি স্তরে দক্ষতা প্রদর্শন করেছে। তার নেতৃত্বে ইরান শুধু আগ্রাসন প্রতিহত করেনি, বরং জনমত ও আন্তর্জাতিক সমর্থন জুগিয়ে একটি নতুন প্রতিরক্ষা মডেলের সূচনা করেছে।

এটাই ছিল ইসরায়েলের চাপানো যুদ্ধে ইরানের প্রকৃত বিজয় ও খামেনির নেতৃত্বের সফলতা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..