1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোয় জাতিসংঘ প্রতিনিধির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোয় জাতিসংঘ প্রতিনিধির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৩৩৫ বার পঠিত
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইসরায়েলবিরোধী মন্তব্যে জাতিসংঘ দূতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ!
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় জাতিসংঘের ফিলিস্তিন অধিকারের দূত, ইসরায়েল বলছে ‘সময়মতো পদক্ষেপ’

জাতিসংঘের ফিলিস্তিনি অধিকারের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এই ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, আলবানিজের পক্ষপাতদুষ্ট অবস্থান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লাগাতার রাজনৈতিক ও অর্থনৈতিক আক্রমণ আর সহ্য করা হবে না।

রুবিও তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমরা সবসময় আমাদের মিত্রদের আত্মরক্ষার অধিকারের পক্ষে থাকবো।’

আলবানিজ দীর্ঘদিন ধরেই জাতিসংঘের প্ল্যাটফর্ম ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে রিপোর্ট দিয়ে আসছেন। তিনি ইসরায়েলকে ‘আপারথেইড রাষ্ট্র’ আখ্যায়িত করেছেন এবং হামাসের হামলাকে ‘অপ্রত্যাশিত নয়’ বলে উল্লেখ করেছেন। শুধু তা-ই নয়, তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনার জন্য যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত করার দাবি তুলেছিলেন।

এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রযুক্তি সরবরাহকারী বেশ কয়েকটি কোম্পানির বিরুদ্ধেও কড়া সমালোচনা করেন। আলবানিজের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষের অভিযোগও রয়েছে। এক সময় তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নাকি ‘ইহুদি লবি’ দ্বারা নিয়ন্ত্রিত হয়। পরবর্তীতে তিনি অবশ্য এই মন্তব্য প্রত্যাহার করে নেন।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ভয়েসেস-এর প্রেসিডেন্ট অ্যান বেয়েফস্কি বলেন, ‘অবশেষে যুক্তরাষ্ট্র সাহসী একটি পদক্ষেপ নিয়েছে। আলবানিজ শুধু সহিংসতা উস্কে দেননি, বরং ইসরায়েলের রাষ্ট্র হিসেবে অস্তিত্বকেও অস্বীকার করার চেষ্টা করেছেন। এ নিষেধাজ্ঞা সময়োপযোগী।’

ইসরায়েলও এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সা’আর বলেন, ‘এখন জাতিসংঘের চোখ খুলে যাওয়া দরকার।’

ইসরায়েলের জাতিসংঘে নিযুক্ত প্রতিনিধি ড্যানি ড্যানন বলেন, ‘আলবানিজ জাতিসংঘের বিশ্বাসযোগ্যতাকে কলঙ্কিত করেছেন।’

ইউএন ওয়াচের নির্বাহী পরিচালক হিলেল নয়েউর বলেন, ‘এটি এক সাহসী ও নজিরবিহীন সিদ্ধান্ত। এর আগে কখনো কোনো জাতিসংঘ কর্মকর্তার ওপর এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।’

এদিকে, এ বিষয়ে জাতিসংঘের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে গণমাধ্যমকে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..