1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পরিবর্তন করা হচ্ছে পবিত্র কাবার ঐতিহ্যবাহী গিলাফ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

পরিবর্তন করা হচ্ছে পবিত্র কাবার ঐতিহ্যবাহী গিলাফ

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২১২ বার পঠিত
বিত্র কাবার ঐতিহ্যবাহী গিলাফ

সোনার সুতায় জড়ানো কাবা পাচ্ছে নতুন গিলাফ!
অনলাইন ডেস্ক

নতুন হিজরি বছরের আগমনে পবিত্র কাবার গিলাফ বা কিসওয়া বদলানোর প্রস্তুতি নিয়েছে সৌদি আরব। ১৪৪৭ হিজরি উপলক্ষে কাবা শরিফের এই ঐতিহাসিক পরিবর্তন বৃহস্পতিবার রাতেই শুরু হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

বুধবার (২৫ জুন) গণমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর তত্ত্বাবধানে থাকা জেনারেল প্রেসিডেন্সির তত্ত্বাবধানে বৃহস্পতিবার দিবাগত রাতেই নতুন গিলাফ পরানোর কাজ শুরু হবে।

প্রায় ১১ মাস ধরে অসাধারণ নকশায় নতুন কিসওয়া প্রস্তুত করা হয়েছে। মক্কার উম্মুল জুদ এলাকায় কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর হোলি কিসওয়াতে এটি তৈরি হয়।

সৌদি ঐতিহ্য অনুযায়ী গিলাফ প্রস্তুতির সাতটি ধাপ রয়েছে: পানি পরিশোধন, রেশম ধোয়া, কালো রং করা, বয়ন, কোরআনের আয়াতের নকশা, সোনার-রুপার সুতা দিয়ে সূচিকর্ম ও চূড়ান্ত পরীক্ষা।

নতুন গিলাফটি ৪৭টি রেশমি অংশ দিয়ে তৈরি, যাতে রয়েছে ৬৮টি কোরআনি আয়াত। এসব আয়াত ২৪ ক্যারেট সোনা এবং রুপার সুতা দিয়ে অলঙ্কৃত। পুরো গিলাফের ওজন প্রায় ১ হাজার ৪১৫ কেজি।

প্রতিবেদনে আরও বলা হয়, বুধবার (২৯ জিলহজ) আসরের পর পুরনো কিসওয়া সরানোর কাজ শুরু হবে এবং বৃহস্পতিবার (১ মুহাররম) নতুন বছরের প্রথম প্রহরে নতুন গিলাফ পরানো হবে।

পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের এই রেওয়াজ বহু যুগ ধরে চলে আসছে। এক সময় হজের দিনে গিলাফ পরিবর্তন করা হতো, কিন্তু এখন হিজরি নববর্ষের প্রথম দিনেই এটি সম্পন্ন হয়।

বিশেষ এ গিলাফ তৈরিতে প্রতি মিটারে ১০ ধাপে প্রায় ৯,৯০০ সুতা লাগে। দক্ষ শিল্পীদের হাতে কালো কাপড়ে স্বর্ণমণ্ডিত রেশম সুতা দিয়ে ক্যালিগ্রাফি করা হয়। প্রথমে আউটলাইন, পরে রেশম সুতার মোটা রেখা বসিয়ে সোনার সুতা দিয়ে হরফ ফুটিয়ে তোলা হয়।

মক্কার উম্মুল জুদ এলাকার কারখানায় গিলাফ তৈরির জন্য প্রস্তুত করা হয় প্রয়োজনীয় উপকরণ। পুরো প্রক্রিয়ায় ব্যবহার করা হয় ১২০ কেজি সোনার সুতা, ৭০০ কেজি রেশম ও ২৫ কেজি রুপার সুতা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..