1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কাল থেকে শুরু পবিত্র হজের আনুষ্ঠানিকতা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

কাল থেকে শুরু পবিত্র হজের আনুষ্ঠানিকতা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৮৪ বার পঠিত
পবিত্র হজ

প্রযুক্তির ছোঁয়ায় ইতিহাস গড়ছে হজ ২০২৫!
অনলাইন ডেস্ক

বিশ্বজুড়ে মুসলিমদের হৃদয়ের কেন্দ্রবিন্দু পবিত্র মক্কায় ২০২৫ সালের হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। প্রতিবছর হজ পালিত হয় ইসলামি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজের ৮ থেকে ১৩ তারিখ পর্যন্ত। সেই অনুযায়ী, সৌদি আরবে আগামীকাল বুধবার (৪ জুন) থেকে শুরু হচ্ছে এবারের হজের মূল আনুষ্ঠানিকতা।

এবার হজকে কেন্দ্র করে নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, যাতায়াত ও সার্বিক ব্যবস্থাপনায় নজিরবিহীন গুরুত্ব দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তাদের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বের ৭১টি দেশ থেকে ৩৩১৪টি ফ্লাইটে হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

হজযাত্রীদের নির্বিঘ্ন চলাচলের জন্য এবারও চালু করা হচ্ছে ‘আল মাশায়ের আল মুগাদ্দাসা’ মেট্রো সার্ভিস, যা পরিচিত ‘স্যাক্রেড সাইটস ট্রেন লাইন’ নামে। অত্যাধুনিক এই ট্রেনটি হজের সাত দিনে ৪৯০০ বার চলবে এবং প্রায় ২০ লাখ যাত্রীকে সাশ্রয়ী, নিরাপদ ও আরামদায়ক সেবা দেবে।

এ ছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে ৭৪০০ কিলোমিটার সড়ক স্ক্যান করে সংস্কার ও যানবাহন তদারকি করা হচ্ছে। পরিবহনের জন্য প্রস্তুত রাখা হয়েছে অন্তত ২৫ হাজার বাস, যেগুলোও থাকবে প্রযুক্তি-নির্ভর নজরদারিতে।

পরিবহন ও লজিস্টিক বিভাগের মুখপাত্র সালেহ আল জাওয়াইদ জানিয়েছেন, হারামাইন হাইস্পিড রেলওয়ের ট্রিপ সংখ্যা এবার আগের বছরের তুলনায় ৭৫ শতাংশ বাড়ানো হয়েছে।

এদিকে হজ মৌসুমে দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে মক্কা, মদিনা ও পবিত্র স্থানগুলোতে ৪জি ও ৫জি কভারেজ ৯৯ শতাংশে উন্নীত করা হয়েছে। একই সঙ্গে স্থাপন করা হয়েছে ১০ হাজার ৫০০ ওয়াইফাই পয়েন্ট, যা হজযাত্রীদের জন্য নিশ্চিত করবে অবারিত উচ্চগতির ইন্টারনেট।

সব মিলিয়ে প্রযুক্তির পরিপূর্ণ ব্যবহার ও সুব্যবস্থাপনায় এক ঐতিহাসিক মাত্রা নিয়েই শুরু হচ্ছে এবারের পবিত্র হজ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..