1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
‘সদর’ নাম নিয়ে রাজনীতি নিজেই নিষিদ্ধ করলেন : মুকতাদা আল-সদর - Janatar Jagoron

‘সদর’ নাম নিয়ে রাজনীতি নিজেই নিষিদ্ধ করলেন : মুকতাদা আল-সদর

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৬৬ বার পঠিত
মুকতাদা আল-সদর

নাম নয়, ন্যায়ের পক্ষে নীরবতার বজ্রনিনাদ!
অনলাইন ডেস্ক

ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল-সদর নির্বাচনী রাজনীতিতে নিজের ঐতিহ্যবাহী উপাধি ‘সদর’ ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করেছেন। শনিবার এক তীব্র ভাষার বিবৃতিতে তিনি বলেন, “আমার পরিবার তথা দুই শহীদের নাম—সরাসরি বা ঘুরিয়ে—কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার চলবে না।” খবর গণমাধ্যমের।

এই দুই শহীদ হলেন তার পিতা গ্র্যান্ড আয়াতুল্লাহ মুহাম্মদ মুহাম্মদ সাদিক আল-সদর, যিনি ১৯৯৯ সালে সাদ্দাম হোসেইনের বিরুদ্ধে মুখ খুলে প্রাণ হারান। অন্যজন তার চাচাতো ভাই, দার্শনিক ও আলেম মুহাম্মদ বাকির আল-সদর, যিনি ১৯৮০ সালে ফাঁসির শিকার হন। ইরাকের শিয়া জনগণের হৃদয়ে এই দুই শহীদ এখনো অমর।

আল-সদর নির্বাচন ঘিরে রাজনৈতিক নেতাদের ‘লোক দেখানো দরদ’ ও সুযোগসন্ধানী আচরণের তীব্র সমালোচনা করে বলেন, “তারা জনগণের কথা শুধু ব্যালটের সময় মনে রাখে।”

ভোট কেনাবেচার বিরুদ্ধে সরব হয়ে দরিদ্রদের উদ্দেশে বলেন, “ঘুষের মতো উপহার পেলে তা নিতে পারেন—ওটা আপনাদের প্রাপ্য, তাদের নয়। কিন্তু ভোট যেন তাদের হয় না।”

প্যাট্রিয়টিক শিয়া মুভমেন্টের (পিএসএম) প্রধান মুকতাদা ২০২১ সালের নির্বাচনে ৭৩টি আসন নিয়ে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিতে পরিণত হন। তবে ২০২২ সালে তিনি হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা দেন। বিশ্লেষকদের ধারণা, তিনি ফের ময়দানে ফিরলে ইরাকের রাজনীতিতে ভূমিকম্প ঘটতে পারে, এমনকি নির্বাচনও পেছাতে পারে।

শেষে তিনি বলেন, “আমাদের নীরবতাই এখন আমাদের ভাষণ। দুর্নীতিবাজরা এটাকে সম্মতি ভেবে ভুল করবেন না।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..