রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
চাঁদ দেখা গেছে, ঈদের দিন চূড়ান্ত—জেনে নিন বিস্তারিত!
অনলাইন ডেস্ক
সৌদি আরবে আজ ২৭ মে (মঙ্গলবার) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ২৮ মে থেকে শুরু হচ্ছে এবারের বহুল প্রতীক্ষিত হজের আনুষ্ঠানিক যাত্রা। প্রতিবছরের মতো এবারও হজ শুরু হবে জিলহজের ৮ তারিখে এবং চলবে ১৩ তারিখ পর্যন্ত।
গণমাধ্যমের খবরে জানা গেছে, আজ ২৭ মে চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল ২৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন। সেই হিসাবে এবারের হজ অনুষ্ঠিত হবে ৮ থেকে ১৩ জিলহজ, অর্থাৎ ৪ জুন থেকে ৯ জুন পর্যন্ত। ৫ জুন নির্ধারিত হয়েছে পবিত্র আরাফার দিন এবং ৬ জুন শুক্রবার সৌদি আরবে উদ্যাপিত হবে ঈদুল আজহা।
জিলহজ মাসের ১০ তারিখই ঈদুল আজহার প্রথম দিন হিসেবে ধরা হয়। ফলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আগামী ৬ জুন পালিত হবে ত্যাগ ও কোরবানির মহোৎসব—পবিত্র ঈদুল আজহা।
মঙ্গলবার সন্ধ্যায় সৌদি সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে নিশ্চিত করেছে, আজ চাঁদ দেখা গেছে এবং আগামীকাল বুধবার (২৮ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এই অনুযায়ী ৬ জুন সৌদি আরবজুড়ে পালিত হবে ঈদুল আজহা।
অন্যদিকে, বাংলাদেশে কবে ঈদ হবে, তা নির্ভর করছে আগামীকাল চাঁদ দেখার ওপর। হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা ও ঈদের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে বুধবার। আবহাওয়া ও চাঁদ দেখার ভিত্তিতে বাংলাদেশে ঈদ উদ্যাপন হতে পারে ৭ অথবা ৮ জুন।
উল্লেখযোগ্যভাবে, সাধারণত সৌদি আরবের পরদিন বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ উদ্যাপিত হয়। সেই হিসেবে, এবার যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে, তবে বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে ৭ জুন।