1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঈদের তারিখ ঘোষণা করল মালয়েশিয়া - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

ঈদের তারিখ ঘোষণা করল মালয়েশিয়া

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২২৯ বার পঠিত
মালয়েশিয়া

ঈদের দিনেই ভিন্নমত! কারা আগে উদযাপন করছে?
অনলাইন ডেস্ক

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় এবার ঈদুল আজহার চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় দেশজুড়ে বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার চেষ্টা চালানো হলেও কোথাও তা দেখা যায়নি। ধর্ম বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে, ফলে জিলহজ মাস শুরু হবে ২৯ মে (বুধবার) থেকে।

এ প্রেক্ষিতে মালয়েশিয়ায় ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৭ জুন, শনিবার। তবে চমক এসেছে কাছের দেশ ইন্দোনেশিয়া থেকে। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে ওই দিন চাঁদ দেখা গেছে। ফলে ২৮ মে থেকেই সেখানে জিলহজ মাস শুরু হবে এবং ঈদুল আজহা উদযাপন করা হবে ৬ জুন, শুক্রবার।

এদিকে, মধ্যপ্রাচ্যের আকাশেও চোখ রাখছেন মুসলিম বিশ্ব। যদি মঙ্গলবার সৌদি আরবে চাঁদ দেখা যায়, তবে ৫ জুন পালিত হবে পবিত্র আরাফাত দিবস এবং ঈদুল আজহা উদযাপন হবে ৬ জুন। ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমেই হজ ও কোরবানির ঈদের দিন নির্ধারিত হয়।

ঈদুল আজহা মুসলিম বিশ্বের জন্য এক মহিমান্বিত উৎসব। প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে এই দিনটি পালন করা হয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি দিয়ে স্মরণ করা হয় হজরত ইব্রাহিম (আ.)-এর সেই অসাধারণ ত্যাগ, যখন তিনি আল্লাহর আদেশে তাঁর পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন।

ঈদুল আজহার এই বার্তা আত্মত্যাগ, শোকরিয়া এবং মুসলিম ঐক্যের প্রতীক হয়ে ওঠে। বিশ্বের নানা প্রান্তের মুসলমানরা এই উৎসব উদযাপন করেন আনন্দ, ভ্রাতৃত্ববোধ ও একাত্মতার সঙ্গে। ইন্দোনেশিয়ায় অবস্থানরত প্রবাসী মুসলিমরাও উৎসবমুখর পরিবেশে পরিবার ও কমিউনিটির সঙ্গে ঈদের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে গণমাধ্যম।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..