1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
অ্যালকোহলের ওপর থেকে কি নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব? - Janatar Jagoron

অ্যালকোহলের ওপর থেকে কি নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব?

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৩১ বার পঠিত
সৌদি আরব

অ্যালকোহলের ছোঁয়ায় বদলাবে সৌদির পর্যটনচিত্র!
অনলাইন ডেস্ক

সৌদি আরব ২০৩৪ ফিফা বিশ্বকাপ ও ২০৩০ এক্সপোকে সামনে রেখে আন্তর্জাতিক পর্যটকদের মন জয় করতে একাধিক চমকপ্রদ উদ্যোগ নিতে যাচ্ছে। এসব উদ্যোগের অংশ হিসেবে দেশটি ২০২৬ সালের মধ্যেই প্রায় ৬০০টি অভিজাত পর্যটন এলাকায় অ্যালকোহলের নিষেধাজ্ঞা আংশিক শিথিল করতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

ব্রিটেনের দ্য সান এবং তুরস্কের তুর্কি টুডে ২৪ মে প্রকাশিত এক রিপোর্টে দাবি করেছে, রক্ষণশীল সৌদি আরব কিছু নির্দিষ্ট জোন—যেমন বিলাসবহুল রিসোর্ট, বিদেশি পর্যটকদের জন্য নির্ধারিত হোটেল এবং অভিজাত আবাসিক এলাকায় লাইসেন্সের আওতায় ওয়াইন, বিয়ার ও সাইডার বিক্রির অনুমতি দিতে পারে।

তবে এই ছাড় সবার জন্য নয়। সাধারণ দোকান, বাসাবাড়ি, জনসমাগমস্থল বা ফ্যান জোনে এখনো অ্যালকোহল নিষিদ্ধই থাকবে। পাশাপাশি স্পিরিট জাতীয় মদ পুরোপুরি নিষিদ্ধ থাকবে বলে জানা গেছে নতুন সম্ভাব্য নীতিমালায়।

এই পরিবর্তন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ, যার মাধ্যমে দেশটি শুধু অর্থনৈতিক বৈচিত্র্যই নয়, বরং দীর্ঘদিন ধরে চলে আসা ‘অ্যালকোহল-মুক্ত’ ভাবমূর্তি থেকেও বেরিয়ে আসতে চায়। একইসঙ্গে তারা বিদেশি বিনিয়োগ ও পর্যটনের গন্তব্য হিসেবে নিজেদের অবস্থান শক্ত করতে চায়।

দ্য সান জানিয়েছে, নিওম মেগাসিটি, সিন্দালাহ দ্বীপ ও লোহিত সাগর উপকূলে গড়ে ওঠা আধুনিক পর্যটন এলাকায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পর্যটন খাতকে টেক্কা দিতে সৌদি কর্তৃপক্ষ সীমিত পরিসরে অ্যালকোহল বিক্রি চালুর পরিকল্পনা করছে।

যদিও এ বিষয়ে স্থানীয় প্রশাসন এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে ধারণা করা হচ্ছে—এই অনুমতি কড়া নজরদারির আওতায় থাকবে। থাকবে প্রশিক্ষিত কর্মী, অপব্যবহার রোধে কঠিন নীতিমালা এবং ইসলামী মূল্যবোধের প্রতি পূর্ণ সম্মান নিশ্চিত করার প্রতিশ্রুতি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..