1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
হজে ১৩০০ অতিথিকে আমন্ত্রণ সৌদি বাদশাহর - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

হজে ১৩০০ অতিথিকে আমন্ত্রণ সৌদি বাদশাহর

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৩২ বার পঠিত
সৌদি বাদশাহর

বিশ্ব নেতাদের জন্য সৌদির অনন্য হজ অতিথি কর্মসূচি!
অনলাইন ডেস্ক

বিশ্বের ১০০টি দেশের ১৩০০ প্রভাবশালী আলেম, চিন্তাবিদ ও ধর্মীয় নেতাকে এবার পবিত্র হজ পালনের জন্য সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। সৌদি সরকারের আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে তারা হজের যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এই মহতী উদ্যোগ বাস্তবায়ন করছে সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রী শেখ ড. আবদুলাতিফ আল আশশেখ জানিয়েছেন, এটি বিশ্বব্যাপী ইসলামী ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে সৌদি নেতৃত্বের অঙ্গীকারের প্রতিফলন।

তিনি বলেন, অতিথিদের জন্য সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। থাকবে শিক্ষামূলক কর্মসূচি, ইসলামের ইতিহাসঘেরা মক্কা-মদিনার দর্শনীয় স্থান পরিদর্শন এবং শীর্ষস্থানীয় আলেমদের সঙ্গে জ্ঞান বিনিময়ের আয়োজন।

মূল লক্ষ্য, ইসলামী আদর্শ ও বার্তাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া এবং ধর্মীয় নেতৃত্বের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। এই আয়োজন শুরু হয়েছিল ১৪১৭ হিজরিতে, আর এ পর্যন্ত ১৪০টি দেশ থেকে অংশ নিয়েছেন প্রায় ৬৫ হাজার মুসল্লি।

মন্ত্রী আরও জানান, হজের পুরো সময়জুড়ে অতিথিদের জন্য ধর্মীয় দিকনির্দেশনা, চিকিৎসা, যাতায়াতসহ যাবতীয় সুবিধা নিশ্চিত করা হয়। সৌদি ভিশন ২০৩০-এর ইসলামিক ও মানবিক অগ্রযাত্রায় এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে গণমাধ্যম।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..