1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গুলিতে নিহত তিশার সহকারীর মরদেহ ৭ মাস পর উত্তোলন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি

গুলিতে নিহত তিশার সহকারীর মরদেহ ৭ মাস পর উত্তোলন

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৩১৩ বার পঠিত
মরদেহ ৭ মাস পর উত্তোলন

৭ মাস পর কবর খুঁড়ে তোলা হলো অভিনেত্রী তানজিন তিশার সহকারীর মরদেহ!

জুলাইয়ের রক্তাক্ত অভ্যুত্থানের সাত মাস পর রহস্যজনকভাবে কবর থেকে তোলা হলো অভিনেত্রী তানজিন তিশার সহকারী আলামিনের মরদেহ। সোমবার (১০ মার্চ) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বালাসুর কাশেমনগর কবরস্থান থেকে উত্তোলন করা হয় তার নিথর দেহ।

২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার উত্তরা কেঁপে উঠেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তাপে। সেখানেই বুলেটের আঘাতে লুটিয়ে পড়েন আলামিন। হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়, কিন্তু ময়নাতদন্ত ছাড়াই ২০ জুলাই তড়িঘড়ি করে তার দাফন সম্পন্ন হয় শ্রীনগরের কাশেমনগর কবরস্থানে।

চার মাস পর, ডিসেম্বরে বড় ভাই বাদল খলিফা উত্তরা পশ্চিম থানায় মামলা করেন, যা নতুন মোড় নেয়। এরপর আদালতের নির্দেশে ১০ মার্চ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের নেতৃত্বে এবং পুলিশের উপস্থিতিতে আলামিনের মরদেহ উত্তোলন করা হয়।

তদন্ত কর্মকর্তা শাহীন মাহমুদ জানান, দীর্ঘ সাত মাস পর শহীদ আলামিনের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রহস্যের জাল ভেদ করে কি সত্য বেরিয়ে আসবে? প্রশ্ন ঘুরছে চারপাশে!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..