মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রুনা খানের বাবা ফরহাদ হোসেন বার্ধক্যজনিত কারণে রোববার (৯ মার্চ) দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বয়সের ভারে নুইয়ে পড়া ফরহাদ হোসেন দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন।
সোমবার (১০ মার্চ) সকালে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে রুনা খান বলেন, ‘আমার আব্বু চলে গেলেন..! তার আত্মার শান্তি কামনা করছি।’ তার এই হৃদয়বিদারক বার্তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে, আর ভক্তরা আবেগঘন প্রতিক্রিয়া জানাতে থাকেন।
ফরহাদ হোসেন ছিলেন একজন সরকারি চাকুরিজীবী। টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মসদই গ্রামে জন্ম নেওয়া এই মানুষটি সেখানেই চিরশায়িত হতে পারেন বলে জানা গেছে।
রুনা খানের বাবার মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অভিনেত্রী তিন্নি আবেগময় শোকবার্তায় লিখেছেন, ‘আঙ্কেলের আত্মা শান্তিতে থাকুক।’ অভিনেত্রী শ্রাবন্তীও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইলো।’
ভক্তরা ফেসবুক, ইনস্টাগ্রামসহ নানা প্ল্যাটফর্মে রুনা খানের পাশে থাকার বার্তা দিচ্ছেন, তার বাবার রুহের মাগফেরাত কামনা করছেন। শোবিজ অঙ্গনে নেমে এসেছে গভীর বিষাদের ছায়া!