মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘদিন সিনেমার পর্দায় নেই, কিন্তু স্টাইল ও গ্ল্যামারে যেন আরও উজ্জ্বল হয়ে উঠছেন। ভিন্ন ভিন্ন লুক ও ফটোশুটে নিয়মিত চমকে দিচ্ছেন ভক্তদের। এবারও তার ব্যতিক্রম নয়! সম্প্রতি এক ব্রাইডাল ফটোশুটে এমন এক রাজকীয় সাজে হাজির হলেন, দেখে ভক্তদের চোখ সরানোই দায়!
শনিবার (৮ মার্চ) রাতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পাঁচটি মোহময়ী ছবি শেয়ার করেন অপু। লাল-সাদার ট্র্যাডিশনাল কস্টিউমে সেজে ওঠা এই লুক যেন স্বপ্নের কোনো রাজকন্যা! সাদা আনারকলি গাউনের সঙ্গে সূক্ষ্ম এমব্রয়ডারি, লাল ওড়নার ছোঁয়া আর দোপাট্টার স্টাইল—সব মিলিয়ে এক কথায় অনন্য।

তবে শুধু পোশাকেই নয়, অপু নজর কাড়লেন গয়নায়ও! ড্যাংগেল ইয়ারিং, রুদ্রানি নেকলেস আর টিকলিতে তার সৌন্দর্য যেন আরও বহুগুণে বেড়েছে। ভক্তরা বলছেন—এ যেন এক নতুন অপু!
আর এই চোখ ধাঁধানো লুকের সঙ্গে অপু দিলেন এক দারুণ বার্তা। ক্যাপশনে লিখেছেন, “স্টাইল ইজ আ ওয়ে টু সে হু ইউ আর উইদাউট স্পিকিং”—অর্থাৎ, কথা না বলেও নিজেকে প্রকাশের সেরা উপায় স্টাইল!
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, ক্যাপশনে নায়িকা ইঙ্গিত দিয়েছেন এক বিশেষ প্রজেক্টের—ঈদের জন্য আসছে কিছু নতুন চমক! তাহলে কি ফেরার প্রস্তুতি নিচ্ছেন অপু বিশ্বাস? ভক্তদের উত্তেজনা এখন তুঙ্গে!