1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
এক আইটেম গানের নাচেই ২ কোটি ! বলিউডে নোরার রাজত্ব - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

এক আইটেম গানের নাচেই ২ কোটি ! বলিউডে নোরার রাজত্ব

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৪ বার পঠিত
এক আইটেম গানের নাচেই ২ কোটি! বলিউডে নোরার রাজত্ব
this is a collected or created picture for Janatar Jagoron news.

নাচের মঞ্চে আগুন ধরানোর ক্ষমতা রাখেন তিনি। ঝড়ের গতিতে কোমর দোলানো, সংবেদনশীল এক্সপ্রেশন আর বিদ্যুৎগতির পারফরম্যান্স দিয়ে এক দশকেরও বেশি সময় ধরে বলিউডের আলোচনার কেন্দ্রে নোরা ফাতেহি। অভিনয়ের পাশাপাশি মূলত আইটেম গানেই তাঁর খ্যাতি আকাশছোঁয়া। পারফরম্যান্সের দৌলতে আজ তিনি বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ড্যান্সারদের একজন। আর আজই সেই নোরার জন্মদিন!

কানাডায় জন্ম, সেখানেই বেড়ে ওঠা, আর স্বপ্ন নিয়ে পা রাখা বলিউডে। শুরুর পথটা কিন্তু এতটা মসৃণ ছিল না নোরার জন্য। গ্ল্যামারের এই দুনিয়ায় আসার আগে তিনি সেলস অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতেন। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার তীব্র ইচ্ছা আর কঠোর পরিশ্রমের ফলেই আজ তিনি বিলাসী জীবনের মালিক। মুম্বাই এবং কানাডা—দুই জায়গাতেই তাঁর বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে, যার বাজারমূল্য ১২ কোটিরও বেশি।

শুধু বাড়ি নয়, গাড়ির প্রতিও আছে তাঁর প্রবল আকর্ষণ। বিএমডব্লিউ ফাইভ সিরিজ থেকে মার্সেডিজ বেঞ্জ, হোন্ডা সিটি—তাঁর গ্যারেজে চোখ রাখলে বোঝা যায়, নোরা ভালোবাসেন চার চাকার এই দুনিয়াকে। তবে শুধু গাড়ি নয়, শখের তালিকায় আরও কিছু আছে, যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে! একবার শোনা গিয়েছিল, তাঁর একটি ভ্যানিটি ব্যাগের দাম কোটি টাকার ওপরে!

তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, যিনি নাচের জন্য বলিউডে এত জনপ্রিয়, যাঁর একেকটা পারফরম্যান্স ভাইরাল হয় মুহূর্তের মধ্যে, তিনি কিন্তু কখনোই পেশাদারভাবে নাচ শেখেননি! হ্যাঁ, নোরা সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় নাচ শিখেছেন, যা বলিউডের ইতিহাসে বিরল ঘটনা। তাঁর পারফরম্যান্স এতটাই শক্তিশালী যে, প্রযোজকেরা একটি আইটেম গানের জন্য তাঁকে পুরো সিনেমার সমান পারিশ্রমিক দিতে রাজি থাকেন!

ইন্ডাস্ট্রিতে গুঞ্জন রয়েছে, বলিউডের একটি সিনেমার জন্য নোরা প্রায় দুই কোটি রুপি পারিশ্রমিক নেন। একই পরিমাণ অর্থ নেন একটি আইটেম গানের জন্যও। এত বেশি পারিশ্রমিক পাওয়া বলিউডের হাতে গোনা নৃত্যশিল্পীদের মধ্যে তিনি অন্যতম। এই কারণেই একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন তিনি।

আজ নোরা ফাতেহির জন্মদিন। ৩৩ বছরে পা দেওয়া এই নৃত্যশিল্পী, অভিনেত্রী ও মডেলের গল্প যেন অনুপ্রেরণার এক অধ্যায়। নিজের কঠোর পরিশ্রম, প্রতিভা আর আত্মবিশ্বাসের জোরে কানাডার এক সাধারণ মেয়ে হয়ে উঠেছেন বলিউডের ‘আইটেম ড্যান্স কুইন’। জন্মদিনে তাঁর জন্য রইল শুভেচ্ছা, ভবিষ্যতে যেন তিনি আরও বড় সাফল্য অর্জন করেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..