1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
‘ম্যায় হু না’ ২ আসছে, কিং খানের ফেরার সম্ভাবনা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

‘ম্যায় হু না’ ২ আসছে, কিং খানের ফেরার সম্ভাবনা

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২১ বার পঠিত
‘ম্যায় হু না’ ২ আসছে, কিং খানের ফেরার সম্ভাবনা
this is a collected or created picture for Janatar Jagoron news.

‘ম্যায় হু না ২’ আসছে? শাহরুখের কামব্যাক নিয়ে জল্পনা তুঙ্গে!

চার বছর বিরতির পর ২০২৩ সালে বক্স অফিসে তুফান তুলে কামব্যাক করেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’— তিনটি পরপর সুপারহিট সিনেমা দিয়ে ফের প্রমাণ করেন, তিনিই রাজা! তবে এরপর খানিকটা বিরতি নিয়ে সময় দিচ্ছেন বড় ছেলে আরিয়ান খানের পরিচালনার কাজে এবং নিজেদের প্রোডাকশন হাউজের নতুন প্রকল্পগুলোতে।

এবার শাহরুখ ভক্তদের জন্য বড় চমক! বলিউড পাড়ায় জোর গুঞ্জন, ২০০৪ সালের ব্লকবাস্টার ‘ম্যায় হু না’-এর দ্বিতীয় কিস্তি আসতে চলেছে! ছবিটির পরিচালক ফারহা খান নিজেই এই কামব্যাক প্রোজেক্টের হাল ধরছেন। তবে সবচেয়ে বড় প্রশ্ন— এই সিক্যুয়েলে শাহরুখ থাকছেন কি না?

বিখ্যাত গণমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, ‘ম্যায় হু না ২’ নিয়ে দারুণ উচ্ছ্বসিত শাহরুখ খান। তবে তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। চিত্রনাট্যের প্রথম খসড়া শেষ হলে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে তিনি তা শুনবেন। তারপরই ঠিক করবেন তিনি এই ছবিতে থাকবেন কি না।

‘ম্যায় হু না’ ছিল শাহরুখের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় ছবি— যেখানে রোমান্স, অ্যাকশন, আর তার অসাধারণ চার্ম সব মিলিয়ে বক্স অফিসে বাজিমাত করেছিল। এটি ছিল ফারহা খানের অভিষেক পরিচালনা এবং শাহরুখ-গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রথম প্রযোজিত সিনেমা। সেই ছবির সিক্যুয়েল হলে দর্শকদের প্রত্যাশার পারদ যে আকাশছোঁয়া হবে, তা বলাই বাহুল্য।

তবে শাহরুখ কি ফিরছেন? নাকি নতুন প্রজন্মের কাউকে দেখা যাবে? আপাতত বলিউডের অলিগলিতে চলছে গুঞ্জন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..