1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জনপ্রিয় অভিনেতা মুকুল দেব আর নেই - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

জনপ্রিয় অভিনেতা মুকুল দেব আর নেই

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৩৫ বার পঠিত
মুকুল দেব

মাত্র ৫৪ বছরেই থেমে গেল এক উজ্জ্বল তারকার জীবন
অনলাইন ডেস্ক

ভারতের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব চিরবিদায় নিলেন। শুক্রবার রাতে দিল্লিতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। মুকুলের আকস্মিক প্রয়াণের খবর প্রথম সামাজিক মাধ্যমে জানান বর্ষীয়ান অভিনেতা মনোজ বাজপায়ী।

মনোজের মতোই, মুকুলের দীর্ঘদিনের বন্ধু ও অভিনেত্রী দীপশিখা নাগপালও ইনস্টাগ্রাম স্টোরিতে তার প্রয়াণের খবর শেয়ার করেন। পুরনো একটি ছবির সঙ্গে তিনি লেখেন, “রিপ। মাত্র ৫৪ বছর বয়সে বন্ধু চলে গেল! এটা কী ঘটল? আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না মুকস।”

প্রয়াত এই অভিনেতা ছিলেন রাহুল দেবের ছোট ভাই। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পরিবার কিংবা কাছের কোনো বন্ধু-বান্ধবের তরফ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। গণমাধ্যমের খবর অনুযায়ী, মুকুল বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।

মুকুল দেব ছিলেন একাধারে বহু ভাষায় পারদর্শী ও নানা মাধ্যমে সফল এক শিল্পী। ছোট পর্দা থেকে বড়পর্দা— সব জায়গাতেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ‘দস্তক’ ছবিতে এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন। একই ছবিতে পা রাখেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনও। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ সিনেমায় তার চরিত্র আলাদা করে নজর কেড়েছিল।

হিন্দির পাশাপাশি মালয়ালি, গুজরাতি, পঞ্জাবি, মরাঠি, ইংরেজি ও বাংলা ভাষাতেও কাজ করেছেন তিনি।
বাংলা ছবির দুনিয়ায় ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’-এর মতো ছবিতে জিৎ-এর বিপরীতে কাজ করেন তিনি। টেলিভিশনে ‘ঘরওয়ালি উপরওয়ালি’ ও ‘কাহানি ঘর ঘর কী’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে তার উপস্থিতি দর্শকদের মনে আজও গাঁথা। সূত্র: এনডিটিভি ও আনন্দবাজার অনলাইন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..