1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আজ পর্দা নামছে কান চলচ্চিত্র উৎসবের - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

আজ পর্দা নামছে কান চলচ্চিত্র উৎসবের

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৭৫ বার পঠিত
কান চলচ্চিত্র উৎসব

কানের লাল গালিচায় আলিয়ার ফের উজ্জ্বল পদচারণা আজ!
অনলাইন ডেস্ক

প্রতি বছর ফ্রান্সের দক্ষিণ উপকূলের ঐশ্বর্যপূর্ণ শহরে বসে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র দুনিয়ার সেরা এবং সবচেয়ে প্রতিশ্রুতিশীল উৎসব ‘কান চলচ্চিত্র উৎসব’। চলতি বছর ১৩ মে থেকে শুরু হয়ে আজ ৭৮তম আসরের ১২ দিনব্যাপী এই জমকালো উৎসবের পর্দা নামছে। এবারও কানের ঐতিহ্যবাহী লাল গালিচায় ছড়িয়ে পড়েছে হলিউড-বলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের ঝলমলে তারকাদের আলো।

এই বছর অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে মোট ২২টি পূর্ণদৈর্ঘ্যের সিনেমা এবং ১১টি স্বল্পদৈর্ঘ্যের ছবি। উৎসবের সবচেয়ে বড় সম্মান ‘স্বর্ণপাম’ প্রতিযোগিতায় ১২টি চলচ্চিত্র লড়াই করেছে। আঁ সেঁর্তা রিগা বিভাগে ছিল ২০টি সিনেমা, প্রতিযোগিতার বাইরে প্রদর্শিত হয়েছে ১২টি, মিডনাইট সেশনসে আছে ৫টি, কান প্রিমিয়ারে ১০টি এবং স্পেশাল সেশনসে রাখা হয়েছিল ৯টি। আরও রয়েছে কান ক্ল্যাসিক সেশনে নির্বাচিত ৩০টি এবং লা সিনেফ বিভাগে ১৬টি সিনেমা। এ বছরের সবচেয়ে অবাক করা তথ্য, গত এক দশকে প্রথমবারের মতো কোনো কোরিয়ান ছবি অফিসিয়াল সিলেকশনে জায়গা পায়নি।

আরেকটি চমক ছিল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের কান লাল গালিচায় হাঁটার পরিকল্পনা নিয়ে। ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতির কারণে এক সময় সে পরিকল্পনা বাতিল করা হয়েছিল। কিন্তু গণমাধ্যমের খবর অনুযায়ী, আলিয়া হঠাৎ সিদ্ধান্ত বদল করেছেন এবং আজ উৎসবের শেষ দিনে লাল গালিচায় পদচারণা করবেন। ইতোমধ্যেই ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং সম্পন্ন করে ফ্রান্সের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..