1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বিদেশি সিনেমায় সাহসী রূপে চমক দেখাতে প্রস্তুত এই দক্ষিণি তারকা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

বিদেশি সিনেমায় সাহসী রূপে চমক দেখাতে প্রস্তুত এই দক্ষিণি তারকা

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৬ বার পঠিত
দক্ষিণি তারকা
this is a collected or created picture for Janatar Jagoron news.

অভিনয় জীবনের শুরু থেকেই বেশ কিছু কঠোর নীতিমালা মেনে চলতেন তিনি। চুমুর দৃশ্যে অভিনয় করতেন না এবং এমনকি অন্তরঙ্গ মুহূর্ত আছে, এমন সিনেমা করারও ঘোর আপত্তি ছিল তাঁর। তবে গত বছর সেই তামান্নাই নিজের আবেদনময়ী রূপে উপস্থিত হয়ে সবাইকে বিস্মিত করেছিলেন।

ওয়েব সিরিজ ‘জি করদা’ এবং ওয়েব অ্যান্থলজি ‘লাস্ট স্টোরিজ ২’-এ তাঁর অন্তরঙ্গ দৃশ্য নিয়ে ব্যাপক আলোচনা হয়। সম্প্রতি এই প্রসঙ্গে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না নিজেই মুখ খুলেছেন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে সেই তথ্য।

তামান্না জানিয়েছেন, ‘জি করদা’ এবং ‘লাস্ট স্টোরিজ ২’-এর মধ্য দিয়ে ১৮ বছরের ধারা ভেঙে তিনি প্রথমবারের মতো পর্দায় চুমু এবং অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন।

এ বছর মুক্তি পাওয়া ‘স্ত্রী ২’ সিনেমার আইটেম গান ‘আজ কী রাত’ তাঁর জন্য আলাদা আলোচনার জন্ম দেয়। গানটি বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে দীর্ঘদিন শীর্ষে ছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছিল।

তবে সাহসী চরিত্রে কাজ করলেও তামান্না নগ্ন দৃশ্যে অভিনয়ের বিষয়ে স্পষ্টভাবেই জানিয়েছেন, ‘পর্দায় নগ্ন হওয়ার প্রশ্নই আসে না।’ এই প্রসঙ্গে অভিনেতা অবিনাশ তিওয়ারির সঙ্গে এক আলোচনা চলাকালে তামান্নাকে একটি প্রশ্ন করা হয়।

অবিনাশ তাঁকে জিজ্ঞেস করেন, কোনো আন্তর্জাতিক চলচ্চিত্রে যদি শিল্পসম্মতভাবে নগ্নতা উপস্থাপন করা হয়, তাতেও কি তিনি রাজি হবেন না?

প্রশ্নটি শুনে কিছুক্ষণ ভেবে তামান্না উত্তর দেন, ‘আসলে আমি এটিই বোঝাতে চাইছিলাম। হয়তো আন্তর্জাতিক চলচ্চিত্রে এটি গ্রহণযোগ্য হতে পারে।’

তামান্নার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিকন্দর কা মুকদ্দর’ ভিন্ন ধাঁচের। যেখানে তিনি গ্ল্যামারহীন এক চরিত্রে অভিনয় করেছেন। আবেদনময়ী চরিত্রে দেখা গেলেও নীরজ পান্ডের এই সিনেমায় সম্পূর্ণ ভিন্ন এক রূপে হাজির হয়েছেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..