1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঘুষি মারার সাহসই পাইনি কখনো! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

ঘুষি মারার সাহসই পাইনি কখনো!

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২৪৮ বার পঠিত
ঘুষি মারার সাহসই পাইনি কখনো

রাজ-ডিকের ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ সিরিজে রোমাঞ্চকর সব অ্যাকশনে দর্শকদের চমকে দিয়েছিলেন সামান্থা রুথ প্রভু। এবার ‘সিটাডেল: হানি বানি’ সিরিজে দক্ষিণি অভিনেত্রীকে আবারও অ্যাকশন করতে দেখা যাবে। ‘সিটাডেল: হানি বানি’ হলো রুশো ভ্রাতৃদ্বয়ের ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণ। এখানে ‘হানি’র চরিত্রে হাজির হচ্ছেন সামান্থা। অ্যামাজন প্রাইমে মুক্তির অপেক্ষায় থাকা এই সিরিজটি তৈরি করেছেন রাজ-ডিকে।

রাজ-ডিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সামান্থা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘রাজ-ডিকে আমাকে প্রথমবারের মতো অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয়ের সুযোগ করে দিয়েছে। আমি নিজে কখনো এমন ভাবনায় ছিলাম না।

আগে সব সময় পাশের বাড়ির মিষ্টি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। পর্দায় কাউকে ঘুষি মারতে পারব ভাবিনি। রাজ-ডিকে আমার ক্যারিয়ারের গতি পাল্টে দিয়েছে। আমাকে বৃহত্তর পরিসরে নিজেকে অন্বেষণের সুযোগ দিয়েছে।’

‘সিটাডেল: হানি বানি’ নিয়ে সামান্থা জানিয়েছেন, ‘স্পাই সিরিজে সাধারণত পুরুষদের আধিপত্যই বেশি দেখা যায়। তাদের কেন্দ্র করেই গল্প তৈরি হয়। কিন্তু এই সিরিজে নারী-পুরুষ উভয়কেই সমান সুযোগ দেওয়া হয়েছে।

এমনকি অ্যাকশন দৃশ্যে এটি আরও বেশি প্রমাণিত হয়েছে। এটি একটি দুর্দান্ত বিষয়। আমি আশা করছি, ভবিষ্যতে নারীদের জন্য এরকম বৈচিত্র্যময় চরিত্র লেখা হবে।’

ছবির নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘আমার কাজের সংখ্যা আগের তুলনায় কমে এসেছে।

অতীতে আমি বেশি কাজ করতাম, কিন্তু এখন আমি সংখ্যা নয়, গুণের দিকে বেশি গুরুত্ব দিচ্ছি। ফলে কাজের সংখ্যা কমে গেলেও কাজের গুণগত মান বেড়েছে। এবং এটি সম্ভব হয়েছে, আমি সঠিক প্রকল্প নির্বাচন করছি।’

সিরিজটিতে বানির চরিত্রে অভিনয় করছেন বরুণ ধাওয়ান। ইতোমধ্যেই সিরিজটির দুটি ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারে অ্যাকশন, হাস্যরস ও সংলাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। ১৫ নভেম্বর অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে যাচ্ছে ‘সিটাডেল: হানি বানি’।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..