1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আর্মি স্টেডিয়ামে আতিফ আসলামের কনসার্ট, টিকিট সব বিক্রি শেষ! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

আর্মি স্টেডিয়ামে আতিফ আসলামের কনসার্ট, টিকিট সব বিক্রি শেষ!

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৫৯ বার পঠিত
আতিফ আসলামের কনসার্ট

আগামী ২৯ নভেম্বর বাংলাদেশে আসছেন পাকিস্তানের বিখ্যাত সংগীতশিল্পী আতিফ আসলাম। এ বছরই তিনি একবার বাংলাদেশে এসেছিলেন। এবার আবারও ভক্তদের জন্য সুখবর নিয়ে নিজেই জানিয়েছেন যে তিনি ঢাকায় আসছেন। আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশগ্রহণ করবেন তিনি। এর আগে গত এপ্রিল মাসে ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে পারফর্ম করেছিলেন এই জনপ্রিয় গায়ক।

‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টটি আয়োজন করছে ‘ট্রিপল টাইম কমিউনিকেশন,’ যেখানে বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের অংশগ্রহণ থাকবে।

প্রিয় গায়কের আগমন এখনও ৩৭ দিন দূরে থাকলেও ইতোমধ্যে আতিফ আসলামের কনসার্টের সব টিকিট বিক্রি হয়ে গেছে। ট্রিপল টাইম কমিউনিকেশনের ম্যানেজিং ডিরেক্টর প্রীতম দে এই খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, সব টিকিট বিক্রি শেষ। তবে নিরাপত্তা নিশ্চিত করতে ধারণ ক্ষমতার তুলনায় কম টিকিট বিক্রি করা হয়েছে। আজকের পর থেকে আর কোনো টিকিট পাওয়া যাবে না।

প্রীতম দে বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সুষ্ঠু আয়োজন করা। সেনাবাহিনীর সহায়তা নেয়া হয়েছে। দর্শকদের জন্য নির্বিঘ্ন ও আন্তর্জাতিক মানের একটি আয়োজন উপহার দিতে চাই। দুপুর ১টায় গেট খোলা হবে, তবে ৬টার পর আর কেউ প্রবেশ করতে পারবেন না, এমনকি টিকিট থাকলেও। সুষ্ঠু আয়োজনে কিছু নিয়ম কঠোরভাবে মানতেই হবে।

আতিফ আসলাম, আব্দুল হান্নান ছাড়াও কনসার্টে থাকবে কিছু বিশেষ চমক, যা আয়োজকরা এখনই প্রকাশ করতে চান না।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..