1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মুরাদনগরের ধর্ষণ ঘটনায় তারকাদের প্রতিবাদ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

মুরাদনগরের ধর্ষণ ঘটনায় তারকাদের প্রতিবাদ

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২২৮ বার পঠিত
মুরাদনগরের ধর্ষণ ঘটনা

“দরজা ভাঙা যায়, প্রতিবাদ ভাঙা যায় না!”
অনলাইন ডেস্ক

কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে ২৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণের ঘটনায় তীব্র আলোড়ন ছড়িয়েছে সারা দেশে। ঘটনার একটি ভিডিও ক্লিপ শনিবার (২৮ জুন) ফেসবুকে ভাইরাল হলে নিন্দার ঝড় উঠে। অভিযুক্তদের দ্রুত বিচার দাবি করছেন সবাই। দেশের বিনোদন অঙ্গনের তারকারাও সোচ্চার হয়েছেন।

সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়ে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া লিখেছেন, ‘স্টপ রেপ’। অভিনেত্রী মৌসুমী হামিদ লিখেছেন, ‘মানুষ আর মানুষ নেই। পৃথিবী শেষের দিকে। শীঘ্রই আর কোনো মানুষ থাকবে না।’

অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিও ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘ধর্ষণকে না বলুন। রুখে দাঁড়ান। নীরবতা মানেই সমর্থন। ধর্ষণ বন্ধ হোক।’

ছোট পর্দার অভিনেতা আরশ খান লিখেছেন, ‘কাপুরুষত্ব চরমে গেলে তা কুপুরুষত্বে রূপ নেয়। জন্ম পরিচয়হীন না হলে একজন নারীর সঙ্গে এমন বর্বরতা সম্ভব নয়। জারজ সবসময়ই জারজ।’

এছাড়া চিত্রনায়ক জয় চৌধুরী এবং জিয়াউল রোশানও মুরাদনগরের এ লোমহর্ষক ঘটনার বিচার দাবি করেছেন বলে গণমাধ্যম জানিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..