1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দেশের অখণ্ডতা নষ্টের চক্রান্ত: সতর্কবার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

দেশের অখণ্ডতা নষ্টের চক্রান্ত: সতর্কবার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ২৫২ বার পঠিত
দেশের অখণ্ডতা নষ্টের চক্রান্ত
this is a collected or created picture for Janatar Jagoron news.

দেশের ভৌগোলিক সীমানাকে ভাঙার জন্য দেশ-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (১৫ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গাসহ অন্যান্য ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “দেশের অখণ্ডতা বিনষ্টের জন্য নানা ধরনের চক্রান্ত দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চালানো হচ্ছে। এই ধরনের চক্রান্তের বিরুদ্ধে আপনাদের দৃঢ় থেকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাহাড়ি ভাই-বোনদের প্রতি আমার অনুরোধ, বিদেশি শক্তির মায়াজালে পা দেবেন না।”

তিনি আরও বলেন, “আমাদের পার্থক্যগুলো মেটানোর জন্য সংলাপের দরজা সবসময় খোলা। গোলটেবিল আলোচনার মাধ্যমে সমাধানের পথ আমরা বের করব।”

এ সময় সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, “শেখ হাসিনার শাসনামলে যে নাটকীয় রাজনীতি শুরু হয়েছিল—যেখানে নিজেরাই হামলা চালিয়ে নিজেদের আহতের নাটক সাজাতো, সেই প্রবণতা আবারও ফিরে আসছে। জুলাই অভ্যুত্থানের মাত্র পাঁচ মাস পর আজ একই ধরনের প্রহসন আমরা দেখতে পাচ্ছি।”

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “আজকের এই হামলার ঘটনা অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক দুর্বলতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সীমাবদ্ধতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। একই স্থানে দুই সংগঠনের কর্মসূচি হচ্ছে—এ তথ্য গোয়েন্দা সংস্থার জানা থাকা উচিত ছিল এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..