1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বোয়ালমারীতে ছাত্রশিবিরের উদ্যোগে কুরআন দিবসে পবিত্র কুরআন বিতরণ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

বোয়ালমারীতে ছাত্রশিবিরের উদ্যোগে কুরআন দিবসে পবিত্র কুরআন বিতরণ

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৭৫ বার পঠিত
ফরিদপুরে কুরআনের আলো ছড়াল ছাত্রশিবির

কুরআনের আলোয় বদলে যাচ্ছে শিক্ষার্থীদের চিন্তাধারা!

বোয়ালমারী প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী সরকারি কলেজে পবিত্র কুরআনের শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং সাধারণ শিক্ষার্থীদের কুরআন অধ্যয়নে উৎসাহিত করতে কুরআন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ফরিদপুর জেলা শাখার কলেজ বিভাগ। রবিবার (১৮ মে) বোয়ালমারী সরকারী কলেজ হলরুমে ‘কুরআন দিবস’ (১১ মে) উপলক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ। তিনি বলেন, “শিক্ষার্থীদের মাঝে কুরআনের চেতনা ছড়িয়ে দিতে পারলে সমাজে নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা পাবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী সরকারি কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম এবং ফরিদপুর জেলা ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক মুজাহিদুল ইসলাম। বক্তারা শিক্ষার্থীদের মাঝে কুরআনের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা কলেজ বিভাগের সম্পাদক হাফেজ ওয়াদিজ্জুমান এবং সঞ্চালনা করেন বোয়ালমারী পৌর ছাত্রশিবিরের সভাপতি নাফিজ আদনান শাহাবুদ্দিন।

কুরআন বিতরণ অনুষ্ঠানটি কলেজ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এরকম ধর্মীয় সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..