1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ডিবির অভিযানে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

ডিবির অভিযানে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৭০ বার পঠিত
মাদক ব্যবসায়ী গ্রেফতার

শহরে গাঁজার চালান, ডিবির হানায় ধরা ব্যবসায়ী!
জাহিদ হাসান, জামালপুর জেলা প্রতিনিধি

অভিযানে ৫ কেজি গাঁজাসহ মোঃ আব্দুল আলী ওরফে আব্দুল গুরু (৭০) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তিনি বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজোড় পূর্বপাড়া এলাকার মৃত মাতবর আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে বলে সোমবার(১২ এপ্রিল) দুপুর ৩ টায় নিশ্চিত করেছেন ডিবির ওসি মো: নাজমুস সাকিব।

তিনি সাংবাদিকদের জানান, জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় এসআই মোঃ আসাদুজ্জামান এবং এসআই সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকশ দল রবিবার রাত সাড়ে আট টায় বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজোড় পূর্বপাড়া এলাকায় ডিবি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বাট্টাজোড় পূর্বপাড়ার সুবেদা বেগম ওরফে জুলে মাও ওরফে তুলে মাও (৫৫) এর বসতবাড়ি থেকে গাঁজা উদ্ধার ও ব্যবসায়ী মোঃ আব্দুল আলী ওরফে আব্দুল গুরু (৭০)কে গ্রেফতার করে। ডিবি পুলিশের পক্ষ থেকে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা বলেন জানান , মাদক নির্মূলে জামালপুর জেলা পুলিশ অবিচল প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জনগণের নিরাপত্তা ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তিনি আরো জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি জনসাধারণকে পুলিশের সাথে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। জনসাধারণের সহযোগিতায় জামালপুর জেলা পুলিশ মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে দৃঢ়প্রতিজ্ঞ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..