1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজশাহী কলেজে ছাত্রলীগ কর্মীকে পুলিশের কাছে সোপর্দ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

রাজশাহী কলেজে ছাত্রলীগ কর্মীকে পুলিশের কাছে সোপর্দ

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৮০ বার পঠিত
রাজশাহীতে ধরা পড়লো ছাত্রলীগ কর্মী!

ছাত্রদল-শিবিরে ধরা ছাত্রলীগ কর্মী পুলিশের হাতে
গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী কলেজে ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাগর রেজাকে কলেজ ক্যাম্পাসে উপস্থিত হলে আটক করা হয় এবং পরে বোয়ালিয়া থানা পুলিশে সোপর্দ করা হয়।

সাগর রেজা (২২) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার উদয়সাগর গ্রামের বাসিন্দা। তিনি আগে কলেজের মুসলিম ছাত্রাবাসের ই-ব্লকে অবস্থান করতেন।

ছাত্রদল ও শিবির নেতাদের দাবি, সাগরের ফেসবুক প্রোফাইলে ছাত্রলীগের মিছিল ও কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের ছবি এবং সরকারবিরোধী পোস্ট পাওয়া গেছে। প্রোফাইলে এখনো ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পদবিও রয়েছে।

ছাত্রদলের কলেজ শাখার আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ বলেন, “নিষিদ্ধ সংগঠনের এক কর্মীকে চিহ্নিত করে পুলিশে দেওয়া হয়েছে।” ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান জানান, “সাধারণ শিক্ষার্থীদের নিপীড়নের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।”

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, “তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তাকে পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..