বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিক্ষা প্রতিষ্ঠান নির্মােণে সাহসী পদক্ষেপ এনামুল হক শাহীন এর
শাকিল রানা, বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নে অবস্থিত মানিকদিপা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৫ মে) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কাজের শুভ উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।
উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি নেতা রেজাউল হক, ফারুক হোসেন, রঞ্জু, ইসমাইল হোসেন, রানা, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
উদ্বোধন শেষে দেশের সার্বিক উন্নয়ন ও শিক্ষার অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।