1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে যুবককে কুপিয়ে হত্যা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

টাঙ্গাইলের কালিহাতীতে যুবককে কুপিয়ে হত্যা

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৯৪ বার পঠিত
কুপিয়ে নির্মম হত্যা

ছুরি আঘাতে যুবকের মৃত্যু, এলাকায় থমথমে পরিস্থিতি
অনলাইন ডেস্ক

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর কুকরাইল গ্রামে রায়হান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৫ মে) সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রায়হানের বাবা বাদল মিয়া জানান, ভোর ৪টার দিকে মুন্না নামের একজন তাকে খবর দিতে আসে এবং বলে, “আপনার ছেলেকে মেরে ফেলা হয়েছে।” খবর পেয়ে তিনি আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কুকরাইল গ্রামের একটি পুকুরে রক্তাক্ত অবস্থায় ছেলের মরদেহ দেখতে পান।

রায়হানের স্ত্রী জানান, রাত ২টার দিকে রায়হান ফোন করে মুড়ি-ভর্তা খাওয়ার জন্য পেঁয়াজ ও মরিচ কেটে রাখতে বলেন। কিছুক্ষণ পর তিনি বাড়িতে এসে সেগুলো নিয়ে যান। সে সময় তিনি মদ্যপান, অবস্থায় ছিলেন এবং তার সঙ্গে আরও একজন অচেনা লোক ছিল।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় রায়হানের মরদেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্তের পর জানা যাবে। নিহত রায়হানের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, রায়হান নিয়মিত মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি বহুল আলোচিত রামপুরের সলিট হত্যা মামলার প্রধান আসামিও ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..