1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইউএনও’র নাম্বার ক্লোন করে প্রতারণার চেষ্টা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

বগুড়ার শাজাহানপুরে প্রতারক চক্রের নতুন কৌশল—ইউএনও’র নাম্বার ক্লোন করে প্রতারণার চেষ্টা!

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৪৫ বার পঠিত
বগুড়ার শাজাহানপুরে প্রতারক চক্রের নতুন কৌশল

প্রশাসনের নাম্বার ক্লোন করে ভয়ঙ্কর প্রতারণা চেষ্টা!

বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ পেতেছে এক সংঘবদ্ধ চক্র। প্রতারকরা এবার টার্গেট করেছে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তার মোবাইল নাম্বার! এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।

নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে তিনি সতর্কবার্তা দিয়ে জানান, শাজাহানপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর অফিসিয়াল নাম্বার ক্লোন করে একটি প্রতারক চক্র তাকে ফোন করে প্রতারণার চেষ্টা চালায়। ফোনে এমনভাবে কথা বলা হয়েছিল যেন সেটা ইউএনও স্বয়ং করছেন। কথোপকথনের ধরন ছিল অত্যন্ত বিশ্বাসযোগ্য এবং পরিকল্পিত, যার মাধ্যমে প্রাথমিকভাবে কাউকে বিভ্রান্ত করা খুবই সম্ভব।

এনামুল হক শাহীন আরো জানান, তিনি সময়মতো বিষয়টি বুঝে ফেলেন এবং প্রতারকদের ফাঁদে পা দেননি। কিন্তু তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই চক্রটি হয়তো এই নাম্বার ব্যবহার করে আরও বহু মানুষকে ফোন করে প্রতারণার চেষ্টা করবে। যেহেতু নাম্বারটি ইউএনও অফিসের অফিসিয়াল নাম্বার হিসেবেই পরিচিত, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো খুবই সহজ।

এই ঘটনাটি শুধুমাত্র একটি প্রতারণার চেষ্টাই নয়, বরং এটি প্রশাসনিক কাঠামোকে অপব্যবহার করে সাধারণ মানুষের বিশ্বাসকে টার্গেট করার একটি বড় রকমের হুমকি। এ ধরনের প্রতারণা সমাজে বিশৃঙ্খলা ও প্রশাসনের প্রতি অবিশ্বাস তৈরি করতে পারে।

এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকেও দ্রুত পদক্ষেপ নিয়ে নম্বর ক্লোন চক্রকে আইনের আওতায় আনার জোর দাবি উঠেছে। একইসাথে, সাইবার ক্রাইম ইউনিট এবং টেলিযোগাযোগ বিভাগকে এ বিষয়ে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

সতর্ক থাকুন, নিরাপদ থাকুন—প্রতারকদের যেকোনো সন্দেহজনক ফোন কলে হুঁশিয়ার থাকুন। প্রশাসনিক নাম্বারও যে প্রতারকদের হাতিয়ার হতে পারে, এই ঘটনা তার জ্বলন্ত প্রমাণ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..