1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কৃষক রিয়াজ সর্বস্বান্ত। প্রশাসনের সহযোগিতার আশ্বাস - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

কৃষক রিয়াজ সর্বস্বান্ত। প্রশাসনের সহযোগিতার আশ্বাস

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৩৩ বার পঠিত
কৃষক রিয়াজ সর্বস্বান্ত

আকাশে হঠাৎ বজ্রপাত, মুহূর্তেই সর্বস্ব হারালেন ভোলার কৃষক রিয়াজ!

বনি আমিন, মনপুরা উপজেলা প্রতিনিধি

ভোলার মনপুরায় আকস্মিক বজ্রপাতে একই কৃষকের চারটি গরুর মৃত্যু হয়েছে। উপার্জনের একমাত্র সম্বল গরুগুলো হারিয়ে সর্বস্বান্ত হয়ে হতবাক হয়ে পড়েছেন ওই কৃষক। মৃত গরুগুলোর পাশে আহাজারি করতেও দেখা গেছে ওই পরিবারের সদস্যদের। এছাড়াও হঠাৎ কালবৈশাখী ঝাড়ের সময় বজ্রপাতে উপজেলায় আরও চারটি সহ মোট আটটি গরুর মুত্যু হয়েছে।

রোববার (২০ এপ্রিল) ভোরে উপজেলার হাজীর ইনিয়নের চর যতিন গ্রামের ৩নং ওয়ার্ডের বাসিন্দা আলমগীর মিয়ার ছেলে মিরাজের গোয়াল ঘরে এ বজ্রপাতের ঘটনা ঘটে। এছাড়াও উপজেলার উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে পৃথক মালিকের চারটি গরুর মৃত্যু হয়।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ রিয়াজ জানান, ভোরে হঠাৎ করে ঝরো হাওয়াসহ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের মাঝে মুহুর্মুহু বজ্রপাত শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই হটাৎ বিকট শব্দে গোয়ালের কাছাকাছি বজ্রপাতের ঘটনা ঘটে। এতে আমার গোয়াল ঘরে থাকা দুটি গাভীন গরু ও কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত ২টি ষাড় মারা যায়। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এদিকে উপজেলায় বজ্রপাতে আরও চারটি গরুর মৃত্যু হয়। উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা নিজাম কাজীর ১ টি, ৪নং ওয়ার্ডের বাসিন্দা জয়নাল আবদিনের ১ টি, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা সাত্তার রাড়ীর ১ টি ও সেলিম সর্দারের ১ টি গরু মারা যায়।

বজ্রপাতে মৃত আটটি গরুর মূল্য কমপক্ষে ৭ লক্ষ টাকা হবে বলে ধারনা করছেন স্থানীয়রা।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক জানান, বজ্রপাতে একই ব্যক্তির চারটি সহ আটটি গরু মৃত্যুর খবর পেয়েছি। এটা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য অত্যন্ত দুঃজনক ব্যাপার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে সর্বাত্তক সহযোগিতা করা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..