1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বোয়ালমারীতে ঘুরতে না নেওয়ার অভিমানে গৃহবধূর আত্মহত্যা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

বোয়ালমারীতে ঘুরতে না নেওয়ার অভিমানে গৃহবধূর আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৮৮ বার পঠিত
গৃহবধূ

ঘুরতে না নেওয়ায় নিজের জীবনের ইতি টানলেন এক স্ত্রী!

ইমরান মোল্লা, বোয়ালমারী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সোতাসি গ্রামে ঘুরতে না নেওয়ায় অভিমানে রীনা বেগম নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় নিজ ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং তার স্বামী মো. কোরবানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশ জানায়, রীনা ও কোরবান নীলফামারী জেলার বাসিন্দা। বর্তমানে তারা বোয়ালমারীর সোতাসি গ্রামের আহাদ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। কোরবান স্থানীয় একটি রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, পহেলা বৈশাখ উপলক্ষে রীনা স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু কোরবান তাকে না নিয়েই বাসা থেকে বেরিয়ে যান। পরে সন্ধ্যা ৭টার দিকে কোরবান বাসায় ফিরে এসে দেখেন, রীনা ঘরের রুয়ায় গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে নামিয়ে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ বিষয়ে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। ঘটনার সঙ্গে কোনো অনিয়ম বা সহিংসতা আছে কি না, তা জানতে স্বামী কোরবানকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..