1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শ্যামগঞ্জে মাদারগঞ্জ থানার উদ্যোগে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

শ্যামগঞ্জে মাদারগঞ্জ থানার উদ্যোগে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৩৪৮ বার পঠিত
মাদারগঞ্জ থানা

নিরাপত্তা যখন দোরগোড়ায় পৌঁছে যায়, তখন বদলে যায় সমাজের চিত্র।

জাহিদ হাসান জেলা প্রতিনিধি জামালপুর

বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি। এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে সারাদেশে বিট পুলিশিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে আজকের এই অনুষ্ঠান।

বিট পুলিশিং সভায় ০৭ নং সিধুলী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, মহোদয় এবং সভায় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হাসান আল-মামুন।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ পুলিশ একটি বৃহৎ সংগঠন। এটি প্রধানতম আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশ পুলিশ সত্যিকার অর্থে জন-আকাঙ্ক্ষা পূরণ করার জন্য সর্বদা চেষ্টা করছে। ২৪ এর জুলাই-আগস্ট বিপ্লবের মানুষের যে জন-আকাঙ্ক্ষা সেটি আমরা পূরণের সর্বাধ্য চেষ্টা করছি। আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত আছে। শুধু আপনারা পাশে থাকবেন। আপনারা তথ্য দিয়ে আমাদের সহায়তা করবেন।

তিনি বলেন, আমরা অপরাধীর কোন বংশ পরিচয় দেখব না, কোন রাজনৈতিক পরিচয় দেখব না এমনকি ধর্ম-বর্ণ দেখব না।

অপরাধীর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। আমরা আপনাদের সাথে আছি। আপনাদের সকল আইনগত সুবিধা প্রদান করার ক্ষেত্রে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো।

এর আগে পুলিশ সুপার মহোদয় শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন। পুলিশ ব্যারাক, অস্ত্রাগার এবং সকল বিষয় পর্যবেক্ষণ করেন এবং পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে জনাব মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার, মাদারগঞ্জ সার্কেল; জনাব মোঃ নাজমুস সাকিব, ওসি, ডিবি-১, জামালপুর ; জনাব মোঃ মিজানুর রহমান রতন, সভাপতি ০৭ নং সিধুলী ইউনিয়ন বিএনপি, যুগ্ম আহবায়ক মাদারগঞ্জ উপজেলা বিএনপি, সম্মানিত সদস্য জামালপুর জেলা বিএনপি; বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আলী আকবর মেলেটারি, সভাপতি ০৬ নং আদারভিটা ইউনিয়ন বিএনপি; জনাব মোঃ রফিকুল ইসলাম (বিএসসি), সাধারণ সম্পাদক ০৭ নং সিধুলী ইউনিয়ন বিএনপি; জনাব মোঃ মশিউর রহমান, সাধারণ সম্পাদক বণিক সমিতি শ্যামগঞ্জ কালীবাড়ি বাজার; জনাব মোঃ নিজাম উদ্দিন, সহ-সভাপতি ০৬ নং আদারভিটা ইউনিয়ন বিএনপি; জনাব মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত ০৬ নং আদারভিটা ইউনিয়ন বিএনপি’সহ ইলেকট্রনিক্স মিডিয়া ও গণমাধ্যম কর্মীর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..